15.8 C
New York

ভোট দেননি, তা সত্বেও নামের পাশে ‘পোস্টাল ব্যালট’-এর সিল! কমিশনের দ্বারস্থ ছাত্রী

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় চলছে গণতন্ত্রের বৃহত্তম উৎসব(West Bengal Assembly Election 2026)। কিন্তু সেই উৎসবে শামিল হতে গিয়ে চরম হেনস্থার শিকার হলেন এক কলেজ ছাত্রী (Student)। ভোট দেওয়ার আগেই তাঁর নামের পাশে পড়ে রয়েছে ‘পোস্টাল ব্যালট’ (Postal Ballot)-এর সিল! এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারাবনি বিধানসভা কেন্দ্রের ২০৪ নম্বর বুথে।

ভুক্তভোগী ছাত্রী সঞ্চিতা রজক জানিয়েছেন, বৃহস্পতিবার নিজের ভোটাধিকার প্রয়োগ করতে দুপুর ৪টে নাগাদ লাইনে দাঁড়িয়েছিলেন। ইভিএম বিভ্রাটের কারণে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করতে হয় তাঁকে। অবশেষে যখন তাঁর পালা আসে, তখন কর্তব্যরত নির্বাচনী আধিকারিকরা তাঁকে ভোট দিতে বাধা দেন।

নির্বাচনী আধিকারিকদের দাবি, ভোটার তালিকায় সঞ্চিতার নামের পাশে ‘পোস্টাল ব্যালট’ (Postal Ballot) লেখা সীলমোহর রয়েছে। অর্থাৎ, তিনি নাকি আগেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে দিয়েছেন। এমনকি তাঁকে একজন ‘চাকরিজীবী’ হিসেবেও চিহ্নিত করা হয়।

আরও খবর : প্রথম দফাতেই ১২৫ থেকে ১৩৫ আসন পাবে তৃণমূল! রেকর্ড ভোট পড়তেই হুঙ্কার ঘাসফুল শিবিরের

তবে সঞ্চিতা নামে ওই ছাত্রী বর্তমানে একজন পড়ুয়া, তিনি কোনো সরকারি কর্মসংস্থান বা নির্বাচনী কাজের সঙ্গে যুক্ত নন। ফলে তাঁর নামে পোস্টাল ব্যালট ইস্যু হওয়া কার্যত অসম্ভব। ছাত্রীর দাবি “আমি একজন ছাত্রী, কোনো সরকারি চাকরি করি না। তাহলে আমার নামের পাশে পোস্টাল ব্যালটের সিল এল কীভাবে? আমি বিএলও (BLO)-র সাথে যোগাযোগ করেছি, নির্বাচন কমিশনের (Election Commission) টোল-ফ্রি নম্বর এবং ইমেলে অভিযোগ জানিয়েছি, কিন্তু কোনো সদুত্তর মেলেনি।”

ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও শুধুমাত্র যান্ত্রিক বা প্রশাসনিক ভুলের কারণে একজন সচেতন নাগরিকের ভোটাধিকার কেড়ে নেওয়া নিয়ে প্রশ্ন উঠছে। নিজের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে ওই ছাত্রী বর্তমানে অত্যন্ত হতাশ। নির্বাচন কমিশনের স্বচ্ছতা এবং তথ্য ব্যবস্থাপনার এই বড়সড় ত্রুটি নিয়ে ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন এই ভুল সংশোধন করে ওই ছাত্রীকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা করে কি না।

দেখুন অন্য খবর :

Latest News

বাইক ব্য়বহারে নিষেধাজ্ঞা ১২ ঘন্টা ফের হাইকোর্টে ধাক্কা নির্বাচন কমিশনের

কলকাতা: নির্বাচন কমিশনের (Election Commission) ৭২ ঘন্টার বাইক বন্ধের বিজ্ঞপ্তি খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ব্যক্তিগত বাইক...

More Articles Like This