37.6 C
Kolkata

আপ ছাড়লেন রাঘব, যোগ দিচ্ছেন বিজেপিতে?

Must Read

নয়াদিল্লি: দীর্ঘ জল্পনার পর অবশেষে বড় রাজনৈতিক পালাবদল। আম আদমি পার্টি (Aam Aadmi Party-AAP)  ছাড়লেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। এবার কি তবে বিজেপিতে যোগ? সুত্রের খবর,  তিনি নন।  সূত্রের খবর অনুযায়ী আরও ছয় আপ সাংসদও পদ্মশিবিরে নাম লেখাতে চলেছেন।

শুক্রবার দুপুরে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে দলবদলের ঘোষণা করেন রাঘব চাড্ডা। তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেন আপের আরও দুই গুরুত্বপূর্ণ নেতা, অশোক মিত্তল এবং সন্দীপ পাঠক। সব মিলিয়ে এই যোগদানে আপ শিবিরে বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন: দিল্লিতে নৃশংস খুন! IRS অফিসারের কন্যা ধর্ষণ-খুনে গ্রেফতার প্রাক্তন পরিচারক

এর আগে জল্পনা ছিল, রাঘব চাড্ডা হয়তো নতুন দল গঠন করতে পারেন। কিন্তু সেই সম্ভাবনায় জল ঢেলে শেষ পর্যন্ত বিজেপিকেই বেছে নিলেন তিনি?  যদি বিজেপিতে যোগ দেন, তাঁর এই সিদ্ধান্ত যে জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, তা নিয়ে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়েছে। একসঙ্গে সাত সাংসদের দলবদল, ভোটের আবহে এই ঘটনা রাজনৈতিক সমীকরণে বড় বদলের ইঙ্গিত দিচ্ছে।

 

Latest News

আরজি কর ফাইলস খুলতেই সক্রিয় সিবিআই

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার (RG Kar Case) তদন্তে ফের তৎপর...

More Articles Like This