12.1 C
New York

ভোটের আবহে চাঞ্চল্য দেগঙ্গায়, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আইএসএফ নেতার

Must Read

ওয়েব ডেস্ক : ভোটের আবহে এমনিতেই উত্তপ্ত বাংলা (West Bengal)। তার মাঝে চাঞ্চল্য ছড়াল দেগঙ্গায় (Deganga)। শুক্রবার সাত সকালে আইএসএফ (ISF) নেতার বাড়ির দুয়ার থেকে উদ্ধার হল তাজা বোমা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় তৃণমূলের দিকেই আঙুল তুলেছে আইএসএফ। আর এদিকে ভোট বঙ্গে বোমা উদ্ধার ঘিরে আইএসএফ-তৃণমূল তরজাও শুরু হয়েছে।

এই বোমা উদ্ধারের ঘটনাটি ঘটেছে হাড়োয়া বিধানসভার অন্তর্গত দেগঙ্গা থানার গোবর্ধনপুর এলাকায়। সেখানে আইএসএফ (ISF)-এর দেগঙ্গা ২ অঞ্চলের সম্পাদক হাবিবুর রহমানের বাড়ির সদর দরজার সামনে থেকে দু’টি বোমা উদ্ধার হয়। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। সেই খবর পেয়ে ঘটনাস্থলে এসে বোমা গুলিকে পুলিশ (Police) উদ্ধার করেছে বলে খবর।

আরও খবর : আজ খুলছে মদের দোকান, ফের কবে থেকে ‘ড্রাই ডে’?

আইএসএফ নেতার অভিযোগ, এক মাস আগেও তার বাড়ির সদর দরজায় একটি তাজা বোমা উদ্ধার হয়েছিল। তার পর এদিন আবারও দু’টি বোমা উদ্ধার হয়েছে। আইএসএফ (ISF) নেতার আরও অভিযোগ, এলাকায় গত কয়েকদিন ধরে দলের নেতা-কর্মীদের সামনে বা ছাদে তাজা বোমা রাখা হচ্ছে ও ছোঁড়া হচ্ছে।

সঙ্গে অভিযোগ করে বলেছেন, বিরোধীদের ভয় দেখানোর জন্য তৃণমূল (TMC) আশ্রীত দুষ্কৃতীরা বোমা দিয়ে ভয় দেখাচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ।

দেখুন অন্য খবর :

Latest News

রাঘব চাড্ডা-সহ ৭ সাংসদের বিজেপিতে যোগ, বড় ধাক্কা কেজরিওয়াল শিবিরে

নয়াদিল্লি: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে আম আদমি পার্টি (Aam Admi Party- AAP) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিলেন রাঘব চাড্ডা...

More Articles Like This