ভোটের পর বাড়বে পেট্রল ও ডিজেলের দাম? মুখ খুলল কেন্দ্র

Must Read

ওয়েব ডেস্ক : পাঁচ রাজ্যের ভোটের পর বাড়বে পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম? এ নিয়ে নানান গুজব শোনা যাচ্ছে। তবে এ নিয়ে এবার মুখ খুলল কেন্দ্রীয় সরকার (Central Government)। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক (Union Ministry of Petroleum and Natural Gas) জানাল, ভোটের পর জ্বালানির দাম বাড়ার যে খবর শোনা যাচ্ছে, তা ভিত্তিহীন।

মূলত, পশ্চিম এশিয়ার সংঘর্ষের কারণে তেলের দাম বেড়েছে। গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও (India) এর প্রভাব পড়েছে। দেশে দাম বেড়েছে রান্নার গ্যাসেরও। তবে এখনও দাম বাড়েনি পেট্রল ও ডিজেলের। অন্যদিকে জ্বালানির উপর থেকে শুল্ক কমিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে বিরোধীদের দাবি ছিল, ভোটের পর তেলের দাম বাড়ানো হতে পারে।

আরও খবর : মোদিকে খুনের হুমকি! জারি হাই অ্যালার্ট

বিভিন্ন মহল আবার দাবি করছিল, পেট্রল (Petrol) ও ডিজেলের (Diesel) দাম বাড়তে পারে ২৫ থেকে ২৮ টাকা পর্যন্ত। এক সংস্থা তাঁদের রিপোর্টে দাবি করেছিল, বর্তমানে তেল সংস্থাগুলি বেশ চাপে রয়েছে। ভারতের সরকারি তিন পেট্রলিমায় মিলে প্রতিদিন প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকা লোকসান দেখছে। সেই কারণেই তেলের দাম ভোটের পর বাড়তে পারে বলেই শোনা যাচ্ছিল।

তবে এ নিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক সমাজমাধ্যমে জানিয়েছে, ‘পেট্রল ও ডিজেলের দাম বেড়ে যাওয়া নিয়ে যে সব খবর ঘুরে বেড়াচ্ছে তা ভুয়ো। এমন কোনও প্রস্তাব দেওয়া হয়নি সরকারের তরফে।’

দেখুন অন্য খবর :

Latest News

ব্রিকসে পুতিন-জিনপিং, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে  

ওয়েব ডেস্ক: ব্রিকস সম্মেলনে (BRICS Summit) যোগ দিতে ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) এবং চীনের প্রেসিডেন্ট...

More Articles Like This