8.2 C
New York

পর্দায় ফিরছেন মহানায়ক! উত্তম কুমারের ভূমিকায় তথাগত, কবে মুক্তি পাচ্ছে সিনেমা?

Must Read

কলকাতা: রূপোলী পর্দায় ফিরছেন মহানায়ক! শুনে চমকে ওঠারই কথা। তবে এ কোনও পুরানো ছবির পুনঃপ্রদর্শন নয়, বরং একেবারে নতুন আঙ্গিকে ফিরে আসছেন উত্তম কুমার (Uttam Kumar)। আর মহানায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা তথাগত মুখার্জি (Tathagata Mukherjee)।

‘গুনগুন করে মহুয়া’ ছবিতে মহানায়কের চরিত্রে অভিনয়কে নিছক অভিনয় হিসেবে দেখছেন না তথাগত। তাঁর কথায়, এটি একটি গভীর আত্মিক দায়বদ্ধতার জায়গা। উত্তমকুমারের অভিনয়ের সূক্ষ্মতা, ব্যক্তিত্বের স্বাতন্ত্র্য এবং আবেগের মিতব্যয়ী প্রকাশকে সম্মান জানিয়ে তিনি চরিত্রটিকে উপলব্ধি করার চেষ্টা করেছেন। অনুকরণ নয়, বরং মহানায়কের অনুভবকে নিজের মধ্যে ধারণ করে দর্শকের সামনে তুলে ধরাই ছিল তাঁর লক্ষ্য।

আরও পড়ুন: লাইক বিতর্কের মাঝে বৃন্দাবনে বিরাট-অনুষ্কা

উত্তর কলকাতার হেদুয়া সংলগ্ন একটি পুরানো বাড়িতে জোরকদমে চলছে ছবির শুটিং। শুরুতে কিছু প্রযোজনাগত সমস্যার মুখে পড়তে হলেও, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের হস্তক্ষেপে তা মিটে যায়। শনিবার থেকেই শুরু হয়েছে তথাগতের অংশের শুটিং।

ছবিতে যখন মহুয়া অভিনয় জগতে প্রবেশ করেন, তখন উত্তমকুমার ছিলেন মধ্যবয়সী এবং ব্যক্তিত্বে ভারিক্কি। সেই লুক ও ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতেই বিশেষ মনোযোগ দিচ্ছেন তথাগত। তিনি জানান, ইন্ডাস্ট্রির অনেকেই আগে তাঁর মধ্যে উত্তম কুমারের ছায়া খুঁজে পেয়েছেন। এমনকি পরিচালক অভিজিত চৌধুরী (Abhijit Chowdhury) একসময় সুচিত্রা সেনের বায়োপিক পরিকল্পনা করেছিলেন, যেখানে রাইমা সেনের (Raima Sen) সঙ্গে তথাগতকে উত্তম কুমারের চরিত্রে ভাবা হয়েছিল, যদিও সেই প্রকল্প আর বাস্তবায়িত হয়নি।

এই ছবিতে উত্তম কুমারের পোশাকে থাকছে সাদা ধুতি ও ডোরাকাটা টুইল শার্ট, যা মহানায়কের ক্লাসিক স্টাইলেরই প্রতিফলন। ব্যক্তিগত জীবনেও উত্তম কুমারের প্রভাবের কথা স্বীকার করেছেন তথাগত। তাঁর মা ছিলেন মহানায়কের অন্ধ ভক্ত, ফলে ছোটবেলা থেকেই উত্তমকুমারের ছবি দেখে বড় হওয়া। ‘নায়ক’, ‘বাঘবন্দী খেলা’, ‘স্ত্রী’, ‘অগ্নীশ্বর’, ‘সন্ন্যাসী রাজা’র মতো একাধিক ছবি আজও তাঁর প্রিয়।

দেখুন আরও খবর:

Latest News

শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা জেলাগুলিতে, কতদিন চলবে?

ওয়েব ডেস্ক : প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছেন দক্ষিণবঙ্গে (South Bengal) মানুষ। বেশ কিছু জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। এর...

More Articles Like This