জিটিএ দুর্নীতি নিয়ে কড়া মুখ্যমন্ত্রী, এফআইআর-গ্রেফতারির হুঁশিয়ারি

Must Read

ওয়েব ডেস্ক : উত্তরবঙ্গ সফরে গিয়ে জিটিএ (GTA) দুর্নীতি নিয়ে ফের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। প্রয়োজনে এফআইআর করা হবে এবং গ্রেপ্তারিও হবে বলে প্রশাসনিক বৈঠকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া পাহাড়ে বিপর্যয় মোকাবিলার জন্য ২৫০ কোটি টাকাও বরাদ্দ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাহাড়ের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। সেই উন্নয়নের কাজে কোনও ধরনের দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করা হবে না। একইসঙ্গে জিটিএ-র (GTA) বাজেট দ্বিগুণ করার কথাও জানিয়েছেন তিনি তিনি। দুর্নীতির মাধ্যমে যে টাকা নয়ছয় হয়েছে, তা ফেরত নেওয়ার বিষয়েও কড়া অবস্থান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও খবর : পশ্চিমবঙ্গে আবহাওয়ার বড় বদল, ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

জিটিএ (GTA) দুর্নীতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগের সরকারের সময়ে ১১টি বোর্ডের টাকা নয়ছয় হয়েছে। পানীয় জল, শিক্ষক নিয়োগ-সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগও সামনে এসেছে বলে জানান তিনি। তাঁর দাবি, পাহাড়ে উন্নয়নের টাকার লুট হয়েছে। এই সমস্ত অভিযোগের তদন্ত করা হবে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এদিন উত্তরবঙ্গ (North Bengal) সফরে গিয়ে প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কপ্টারে কালিম্পং যাওয়ার পরিকল্পনা থাকলেও কুয়াশার কারণে পাহাড়ি এলাকায় অবতরণে সমস্যা তৈরি হয়। বেশ কিছুক্ষণ আকাশে চক্কর কাটার পর কপ্টারটি শিলিগুড়িতে ফিরে আসে। এরপর উত্তরকন্যায় পরিকল্পনা অনুযায়ী প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এদিন কালিম্পংয়ে মেডিক্যাল কলেজ তৈরির কথাও জানান তিনি। সেই প্রকল্পের জন্য ভূমিপুজো করা হবে বলে বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Latest News

আন্তর্জাতিক যোগা মঞ্চে উজ্জ্বল অন্ডালের চার কন্যা

ওয়েব ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে ৪ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউওয়াইএসএফ এশিয়া প্যাসিফিক ২০২৬ আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় দেশের হয়ে নজর...

More Articles Like This