দুর্গাপুজোয় বড় রাস্তা আটকে মণ্ডপ নয়! কলকাতার কোন ১৩ রাস্তায় কড়া নিষেধাজ্ঞা

Must Read

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর (Durga Puja 2026) প্রস্তুতি শুরু হতেই কলকাতার (Kolkata) পুজো কমিটিগুলির জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ প্রশাসনের। শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণ আটকে মণ্ডপ তৈরি করা যাবে না। যান চলাচল এবং সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের বৈঠকে কলকাতার ১৩টি গুরুত্বপূর্ণ রাস্তার (Roads) নাম উল্লেখ করা হয়েছে। এই রাস্তাগুলিতে এমনভাবে পুজোর আয়োজন করা যাবে না, যাতে পুরো রাস্তা বন্ধ হয়ে যায়। পুজো কমিটিগুলির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। যে ১৩টি রাস্তায় বিশেষ নিষেধাজ্ঞা থাকছে, সেগুলি হল রেড রোড, স্ট্র্যান্ড রোড, জওহরলাল নেহরু রোড, বর্ধমান রোড, খিদিরপুর রোড, ডি এল খান রোড, হসপিটাল রোড, ক্যাথিড্রাল রোড, নির্মল চন্দ্র স্ট্রিট, লেনিন সরণি, বি বি গাঙ্গুলি স্ট্রিট, পার্ক স্ট্রিট-পার্ক সার্কাস কানেক্টর এবং প্রিন্স আনোয়ার শাহ রোড।

আরও খবর : পশ্চিমবঙ্গে আবহাওয়ার বড় বদল, ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

দুর্গাপুজোর (Durga Puja 2026) সময় কলকাতার রাস্তায় এমনিতেই দর্শনার্থীদের ভিড় কয়েকগুণ বেড়ে যায়। মণ্ডপ, প্রতিমা এবং পুজোর বিভিন্ন আয়োজনের কারণে যানবাহনের চাপও বাড়ে। তার মধ্যে গুরুত্বপূর্ণ রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেলে শহরের অন্য রাস্তাগুলিতেও যানজট তৈরি হওয়ার আশঙ্কা থাকে। সেই কারণেই গুরুত্বপূর্ণ যোগাযোগপথগুলি সচল রাখার উপর জোর দেওয়া হচ্ছে।

তবে পুজোর আয়োজন বন্ধ করার কোনও কথা বলা হয়নি। বরং মণ্ডপ তৈরির জায়গা বাছাইয়ের ক্ষেত্রে পুজো কমিটিগুলিকে সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে এমন ব্যবস্থা করতে হবে, যাতে উৎসবের আনন্দের পাশাপাশি সাধারণ মানুষের যাতায়াত এবং শহরের যান চলাচলও স্বাভাবিক থাকে। এবারের দুর্গাপুজোয় রাস্তা আটকে মণ্ডপ তৈরির পাশাপাশি ডিজে বাজানো, মহালয়ার আগে উদ্বোধন এবং মণ্ডপ বা প্রতিমায় ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে এমন বিষয় নিয়েও প্রশাসনের তরফে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পুজোর আয়োজনের ক্ষেত্রে নিয়ম মেনেই এগোতে হবে কমিটিগুলিকে।

Latest News

UPI Payment Limit: ১ লক্ষ নয়, ৫ লক্ষ টাকা পর্যন্ত! কোন কোন পেমেন্টে কত সীমা জানেন?

ওয়েব ডেস্ক : ইউপিআই (UPI) এখন দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। দোকানে কেনাকাটা থেকে শুরু করে বিল...

More Articles Like This