আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে সুখবর, ফিট ওয়াশিংটন সুন্দর, বুমরাকে নিয়ে এখনও ধোঁয়াশা

Must Read

ওয়েব ডেস্ক : আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টি-২০ সিরিজের আগে স্বস্তির খবর ভারতীয় শিবিরে। সম্পূর্ণ ফিট হয়ে উঠলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই সিরিজে তাঁর ফিট থাকা ভারতীয় দলের জন্য বড়সড় স্বস্তি। তবে জসপ্রীত বুমরাদে নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।

মূলত, জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। সিরিজ শুরুর মাত্র চার দিন আগে তাঁর ম্যাচ সিমুলেশন এখনও হয়নি। ৯ সেপ্টেম্বর বুমরা ম্যাচ সিমুলেশনে অংশ নিতে পারেন। এরপরই আফগানিস্তান সিরিজে তাঁকে খেলানো হবে কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও খবর : ইস্টবেঙ্গলের কচিকাঁচাদের সঙ্গেও ড্র হেভিওয়েট মোহনবাগানের    

বুমরাহ ছাড়াও হর্ষিত রানা এবং নীতীশ কুমার রেড্ডির ফিটনেস রিপোর্টের অপেক্ষায় রয়েছে ভারতীয় দল (Team India)। দু’জনেই ফিটনেস পরীক্ষা এবং ম্যাচ সিমুলেশন সম্পূর্ণ করেছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে তাঁদের এখনও চূড়ান্তভাবে ফিট ঘোষণা করা হয়নি। ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তাঁদের চূড়ান্ত ফিটনেস রিপোর্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে হার্দিক পাণ্ডিয়া এখনও চোটের কারণে দলের বাইরে রয়েছেন। চলতি বছরের আইপিএলে পাওয়া পায়ের চোট থেকে তিনি এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। ফলে আফগানিস্তান সিরিজে তাঁর খেলার সম্ভাবনা নেই।

আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের ১৫ সদস্যের টি-২০ স্কোয়াড:

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), তিলক বর্মা (সহ-অধিনায়ক), শিবম দুবে, নীতীশ কুমার রেড্ডি*, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর*, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, জসপ্রীত বুমরাহ*, অর্শদীপ সিং, হর্ষিত রানা*।

Latest News

আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, মাঠে নামবেন হালান্ড, এমবাপে, ইয়ামাল

ওয়েব ডেস্ক: আজ, মঙ্গলবার শুরু হতে চলেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ২০২৬-২৭ মরসুম। ক্লাব স্তরের ফুটবলে পৃথিবীর...

More Articles Like This