ওয়েব ডেস্ক: থাইল্যান্ডের ব্যাংককে ৪ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউওয়াইএসএফ এশিয়া প্যাসিফিক ২০২৬ আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় দেশের হয়ে নজর কাড়ল অন্ডালের চার কন্যা। বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের বিভাগে শীর্ষস্থান দখল করে পদক জয় করেছে উখরার বাসিন্দা মন বাদ্যকর, সঞ্জিতা খাতুন, বহুলার অনুষ্কা পাল ও খান্দরা গ্রামের বাসিন্দা ভাস্বতী বটব্যাল।
আরও পড়ুন: আজ শুরু চ্যাম্পিয়ন্স লিগ, মাঠে নামবেন হালান্ড, এমবাপে, ইয়ামাল
মঙ্গলবার বাড়ি ফেরে চার কৃতী যোগা প্রতিযোগী। উখড়া রেলস্টেশনে পৌঁছতেই তাঁদের ঘিরে শুরু হয় উচ্ছ্বাস। সেখান থেকে উখড়া গ্রাম পর্যন্ত শোভাযাত্রা করে তাঁদের সংবর্ধনা জানান স্থানীয় বাসিন্দারা। আন্তর্জাতিক মঞ্চে এই চার কন্যার সাফল্যে গর্বিত গোটা খনি অঞ্চল । তাঁদের এই সাফল্য আগামী প্রজন্মকে যোগাসনের প্রতি আরও উৎসাহিত করবে বলেই মনে করছেন স্থানীয়রা।
