অশোক দিন্দার হয়ে ‘ভোট প্রচার’ গেইলের!

Must Read

ওয়েব ডেস্ক: বিধানসভা ভোটের প্রচারে রাজ্যে ক্রিস গেইল (Chris Gayle)। ক্যারিবিয়ান তারকার প্রাক্তন সতীর্থ অশোক দিন্দা (BJP Candidate Ashoke Dinda) ফের ময়না বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী। একজন বিদেশিকে দিয়ে কেন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রচার করানো হচ্ছে? সেই নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গে ২ দফায় বিধানসভা নির্বাচন আয়োজন করা হবে। ২৩ এবং ২৯ এপ্রিল। এরমধ্যে পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে আগামিকাল বৃহস্পতিবার ২৩ এপ্রিল ভোট গ্রহণ করা হবে। এবার ময়না থেকে বিজেপির (BJP) টিকিটে পুনরায় নির্বাচনে দাঁড়িয়েছেন বাংলা তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন পেস বোলার অশোক দিন্দা (Ashok Dinda)। তাঁর হয়ে ভোট প্রচার করছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ব্যাটার ক্রিস গেইল (Chris Gayle)। দিন্দার সঙ্গে গেইলের বন্ধুত্ব বেশ পুরনো। কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে একসঙ্গে খেলেছেন দু’জন। সোশাল মিডিয়ায় দিন্দা একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায় গেইল বলছেন, ‘ভোট ফর অশোক দিন্দা।’ ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি। কিন্তু গেইলের প্রচার নিয়ে বিতর্কও দেখা দিয়েছে। কোনও বিদেশি যদি নিজে কোনও প্রার্থীর হয়ে প্রচার করেন, তাহলে সমস্যা নেই। কিন্তু এই ভিডিওটি পোস্ট করা হয়েছে দিন্দার ফেসবুক অ্যাকাউন্ট থেকে। অর্থাৎ, দিন্দা যেন বিদেশি গেইলকে দিয়ে নিজে প্রচার করাচ্ছেন। যা নিয়মবিরুদ্ধ। নির্বাচন কমিশন বিষয়টি খতিয়ে দেখছে বলেই খবর।

আরও পড়ুন: ‘গণতন্ত্রকে বিপন্ন করা যায় না’, আইপ্যাক মামলার শুনানিতে মন্তব্য শীর্ষ আদালতের

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This