7.9 C
New York

‘রাজ্যে ২০০ আসন নিয়ে ক্ষমতায় আসছে বিজেপি, শাসকদলকে নিশানা অসমের মুখ্যমন্ত্রীর

Must Read

 ওয়েবডেস্ক- পূর্ব বর্ধমানের (East Burdwan) কালনায় (Kalna)  বিজয় সংকল্প সভায় যোগ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা (Assam Chief Minister Hemant Biswa Sarma) । কালনা বিধানসভায় বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদারের (BJP candidate Siddharth Majumdar) সমর্থনে আয়োজিত এই সভা থেকে ভোটারদের উদ্দেশে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভামঞ্চ থেকে তিনি বলেন,  “দেখুন, ভয় পাওয়ার কোনো দরকার নেই। খোলা মনে ভোট দিন। যাকেই খুশি ভোট দিন, নির্ভয়ে এসে ভোট দিন। কিছু হবে না,  আমরা সবাই আপনাদের সাথে আছি।”

বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, “বাংলায় পরিবর্তন প্রয়োজন, পাল্টানো দরকার।”

এছাড়াও তিনি দাবি করেন,  আগের মতো ভয়ভীতির পরিবেশ আর নেই। তার কথায়, “আমার মনে হয় এবার কোনো গুণ্ডা সাহসও করবে না। আগের মতো অবস্থা নেই। এবার কেউ কিছু করতে পারবে না। মানুষ নিশ্চিন্তে ভোট দেবে।”

আরও পড়ুন- মদের দোকান বন্ধ করতে বলিনি’, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

নিজের বক্তব্যের শেষে নির্বাচনী ফলাফল নিয়েও আত্মবিশ্বাসী সুর শোনা যায় তাঁর কণ্ঠে। তিনি বলেন, “আমার তো মনে হয় অসমে ১০০ আর বাংলায় ২০০।”

সভা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে উঠেছে। অসমের কোন ডিটেনশন ক্যাম্প হিন্দু বাঙালিদের জন্য নয়, অসমের ডিটেনশন ক্যাম্পে একজন হিন্দু থাকলে আমি আজই রিজাইন দেব।

উত্তর ২৪ পরগনা চাঁদপাড়াতে বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনের জনসভাতে বক্তব্য রাখার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বাস শর্মা। এবং তিনি আরও বলেন, আগামীকাল রাজ্যের যে ১৫২ আসনে নির্বাচন রয়েছে তার মধ্যে ১১০ আসন বিজেপি পাবে। বলে দাবি করেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। রাজ্যে ২০০ আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসছে অসমের মুখ্যমন্ত্রী।

Latest News

আজ প্রথম দফার ভোটের আবহে মানসিক চাপে থাকবে এই রাশিগুলি

ওয়েবডেস্ক- আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election)  । ১৫২টি বিধানসভায় আজ ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে। বেশ...

More Articles Like This