পহেলগামের মর্মান্তিক ঘটনার বর্ষপূর্তিতে পাকিস্তানকে কড়া বার্তা মোদির

Must Read

ওয়েব ডেস্ক : একবছর আগে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পহেলগামে (Pahalgam) ঘটে গিয়েছিল ভয়াবহ ঘটনা। আজকের দিনেই অর্থাৎ ২২ এপ্রিল জঙ্গি হানায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন পর্যটক। একবছর পর সেই নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এর পাশাপাশি কড়া বার্তা দিয়েছেন পাকিস্তানকেও।

প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে লিখেছেন, “গত বছর এই দিনে পহেলগাম (Pahalgam) জঙ্গি হামলায় প্রাণ হারানো নিরপরাধ মানুষদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। তাঁদের কথা আমরা কোনোদিন ভুলব না। শোকার্ত পরিবারগুলো যে অপূরণীয় ক্ষতির মোকাবিলা করছে, তাঁদের পাশে আমার সমবেদনা রয়েছে। একটি দেশ হিসেবে আমরা এই শোকে ঐক্যবদ্ধ এবং আমাদের সংকল্প অটুট।” এর পাশাপাশি পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে মোদি লিখেছেন, “ভারত কোনো ধরনের সন্ত্রাসের কাছে মাথা নত করবে না। জঙ্গিদের এই জঘন্য নীল নকশা কখনোই সফল হবে না।”

আরও খবর : দাড়ি রাখলেই জরিমানা! প্রশ্নের মুখে যোগীরাজ্যের হাসপাতালের নির্দেশিকা, চরমে বিতর্ক

সাল ২০২৫। তারিখ ২২ এপ্রিল। পহেলগামে (Pahalgam) ধর্ম যাচাই করে বেছে বেছে হিন্দুদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ২৬ জন পুরুষ পর্যটক প্রাণ হারিয়েছিলেন। এর পাল্টা সে বছরের ৭ মে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালিয়েছিল ভারতীয় সেনা। একাধিক জঙ্গি ঘাটি এবং সামরিক লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। এই হামলা ১০০-র বেশি জঙ্গিকে খতম করেছিল সেনা। এর পাল্টা হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তান। তবে তাতে বিশেষ কিছু লাভ হয়নি।

এই ঘটনার পর পহেলগামে (Pahalgam) হওয়া হামলার মূল তিন পাণ্ডাকে খুঁজে বের করতে ‘অপারেশন মহাদেব’ শুরু করেছিল ভারতীয় সেনা। ৯৩ দিন ধরে টানা তল্লাশির পর ওই জঙ্গিদের খতম করে ভারতীয় সেনা। এদিকে বাহিনীর তরফে জানানো হয়েছে ‘অপারেশন সিঁদুর’ এখনও অব্যাহত রয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This