লাইক বিতর্কের মাঝে বৃন্দাবনে বিরাট-অনুষ্কা

Must Read

ওয়েব ডেস্ক: চলতি IPL-এ বিরাট কোহলিকে (Virat Kohli ) শেষ তিনটি ম্যাচে চেনা ছন্দে দেখা যায়নি বিরাটকে। জার্মান ইনফ্লুয়েন্সর লিজ়ল্যাজ়ের ইন্সটাগ্রামের এক সাহসী ছবিতে লাইক করেছেন কোহলি। ছবি লাইক করাকে কেন্দ্র করে যখন সোশ্যাল মিডিয়ায় চর্চা তুঙ্গে। লাইক বিতর্কের মধ্যে বৃন্দাবনে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা (Virat Kohli )। আধ্যাত্মিক শান্তির খোঁজে মথুরার পথে পা বাড়ালেন বিরুষ্কা। দম্পতিকে মহারাজের একটি সেশনেও যোগ দিতে দেখা যায়।

ভাইরাল হওয়া ছবিতে দু’জনের কপালে তিলকের চিহ্ন স্পষ্ট। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, পরনে সাদা সালোয়ার সুট এবং মাথায় ওড়না টেনেছেন অনুষ্কা। অন্যদিকে মাস্কে মুখ ঢেকেই মন্দিরে প্রবেশ করেন বিরাট। বৃন্দাবনে শ্রী প্রেমানন্দ গোবিন্দ শরণ জি মহারাজের কেলি কুঞ্জ আশ্রমে তাঁদের আশীর্বাদ নিতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, দম্পতিকে মহারাজের একটি সেশনেও যোগ দিতে দেখা যায়। ভাইরাল হওয়া ছবিতে দু’জনের কপালে তিলকের চিহ্ন স্পষ্ট। ভক্তদের দাবি, আধ্যাত্মিক টানেই বারবার এই আশ্রমে ছুটে যান তাঁরা। যদিও ভিডিওটি সোমবারের নাকি তার আগের, তা নিয়ে নিশ্চিত তথ্য মেলেনি।শেষ পাঁচ মাসে এই নিয়ে তিনবার বৃন্দাবনে গেলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। চলতি বছরে দ্বিতীয় বার। সন্তান অকয়ের জন্মদিনের পরে ফেব্রুয়ারি মাসে প্রেমানন্দ মহারাজের আশ্রমে গিয়েছিলেন তাঁরা। একটা সময়ে বিরাট কোহলি বলেছিলেন, ‘আমায় দেখে পূজাপাঠ করার মতো মানুষ মনে হয়?’ কিন্তু সেই বিরাটই এখন বছরে দু-তিন মাস ছাড়া ছাড়া বৃন্দাবনে যাচ্ছেন, যে পরিবর্তন চোখে পড়ার মতোই।

আরও পড়ুন: বড়দিনে বক্স অফিসে ‘কিং’-এর দাপট! ২৫০ কোটিতে ডিস্ট্রিবিউশন রাইটস কিনল শাহরুখ-ঘনিষ্ঠ সংস্থার

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This