6.1 C
New York

এবার মাঠে নামবে KKR–এর তরুপের তাস! ভয়ে কাঁপবে ব্যাটাররা! জানেন, কে যোগ দিচ্ছেন দলে?

Must Read

কলকাতা: রবির সন্ধ্যায় ইডেনের বাইশ গজে প্রথম জয়ের স্বাদ পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। রাজস্থান রয়্যালসকে হারিয়ে মরশুমের (IPL 2026) প্রথম দু’পয়েন্ট এসেছে রাহানেদের ঝুলিতে। এই একটা ম্যাচই বদলে দিয়েছে পার্পল ব্রিগেডের ড্রেসিং রুমের ছবিটা। জয়ের মুখ দেখতেই নাইট শিবিরে ফিরেছে আত্মবিশ্বাস, হাসি ফুটেছে রিঙ্কু, অনুকূলদের মুখে।

মরশুমের প্রথম জয়ের পর কেকেআর শিবিরে এখন কিছুটা স্বস্তির আবহ। পরের ম্যাচের আগে দলকে দেওয়া হয়েছে দু’-তিন দিনের বিশ্রাম। বুধবার লখনউয়ের উদ্দেশে রওনা দেবে দল, যেখানে আগামী রবিবার লখনউ সুপার জায়ান্টসসের মুখোমুখি হবে। এরই মধ্যে আরও একটি সুখবর ভেসে আসছে কেকেআর শিবির থেকে। শ্রীলঙ্কার তরুণ পেসার মাথিশা পাথিরানা (Matheesha Pathirana) দলে যোগ দিয়েছেন এবং প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। জানা গিয়েছে, এখন ফিজিও ও ট্রেনারদের সঙ্গে অনুশীলন করছেন তিনি। সব ঠিক থাকলে, পরের ম্যাচেই তাঁকে মাঠে দেখা যেতে পারে।

আরও পড়ুন: নতুন ভাবনা BCCI-এর, এবার দু’টি দলকে মাঠে নামাতে চাইছে বোর্ড!

আসলে রবিবার ইডেন গার্ডেন্সে গুরুত্বপূর্ণ জয় শুধু দুই পয়েন্টই এনে দেয়নি, বরং নাইট শিবিরকে মানসিকভাবে অনেকটাই চাঙ্গা করেছে। বিশেষ করে বরুণ চক্রবর্তীর (Varun Chakravarthy) ফর্মে ফেরা কেকেআরের জন্য বড় স্বস্তির খবর। পাশাপাশি চেনা ছন্দে ফিরেছেন রিঙ্কু সিং’ও (Rinku Singh)। পাশাপাশি, এদিনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন অনুকূল রয়’ও (Anukul Roy)। সব মিলিয়ে, এক জয়েই যেন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে কেকেআর। এখন দেখার, এই আত্মবিশ্বাস ধরে রেখে নাইটরা ধারাবাহিকতা বজায় রাখতে পারে কি না।

দেখুন আরও খবর:

Latest News

দাড়ি রাখলেই জরিমানা! প্রশ্নের মুখে যোগীরাজ্যের হাসপাতালের নির্দেশিকা, চরমে বিতর্ক

ওয়েব ডেস্ক: মুখে রাখা যাবে না দাড়ি (Beard), মহিলাদের বাঁধতেই হবে চুল- সম্প্রতি কর্মীদের উপর ফতোয়াস্বরূপ একগুচ্ছ নিয়ম জারি...

More Articles Like This