6.1 C
New York

ভোটের আগে কড়া অ্যাকশন! কলকাতায় ‘ট্রাবল মঙ্গার’ ধরতে পুলিশের জালে ৭

Must Read

কলকাতা: ভোটের মুখে শহরে অশান্তি ঠেকাতে বড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। সারারাত তল্লাশি চালিয়ে লালবাজারের (Lalbazaar) গোয়েন্দারা গ্রেফতার করল ৭ জন কুখ্যাত ‘ট্রাবল মঙ্গার’-কে, যাদের বিরুদ্ধে অতীতে ভোটের সময় গোলমাল পাকানোর অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে খবর, শহরের বিভিন্ন এলাকায় দাগি অপরাধীদের একটি তালিকা তৈরি করা হয়েছিল। যাদের অনেকের বিরুদ্ধেই জামিন অযোগ্য পরোয়ানা জারি রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে তারা গা-ঢাকা দিয়ে ছিল। আশঙ্কা ছিল, ভোটের আগে বা ভোটের দিন ফের অশান্তি ছড়াতে পারে তারা। সেই তথ্যের ভিত্তিতেই এই বিশেষ অভিযান।

আরও পড়ুন: দক্ষিণে তাপপ্রবাহ, উত্তরে বৃষ্টির ইঙ্গিত! কেমন থাকবে বাংলার আবহাওয়া?

ধৃতদের মধ্যে অন্যতম উত্তর কলকাতার জোড়াবাগান-বড়বাজার এলাকার ত্রাস কার্তিক সোনকার ওরফে ‘খরগোশ’। জেল থেকে ছাড়া পাওয়ার পরও তার দাপট কমেনি। হাওড়ায় ঘাঁটি গড়লেও উত্তর কলকাতায় অস্ত্র নিয়ে তোলাবাজি চালাত বলে অভিযোগ। তার সঙ্গী ‘চ্যাপ্টা’ ওরফে অমিত সিং-ও পুলিশের জালে।

দক্ষিণ কলকাতার কসবার ‘উচ্ছে’ ওরফে উত্তম সাউকেও গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে তোলাবাজি, সংঘর্ষ-সহ একাধিক অভিযোগ রয়েছে। একইভাবে মধ্য কলকাতার জোড়াসাঁকোর ‘মিস্টার’ ওরফে ইসতিয়াক আহমেদের বিরুদ্ধেও খুনের চেষ্টা থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে, তাকেও ধরা হয়েছে।

এছাড়াও তিলজলার মান্নু ওরফে শেখ মানোয়ার, যার বিরুদ্ধে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ রয়েছে—সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বড়বাজারের স্বঘোষিত ‘ডন’ কৃষ্ণ খারোয়ারও ধরা পড়েছে বলে খবর। পুলিশের দাবি, ভোটের আগে শহরকে শান্ত রাখতে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Latest News

বাংলায় দ্বিতীয় দফার ভোটের নিরাপত্তায় কত কোম্পানি বাহিনী? জানাল কমিশন

কলকাতা: আগামী ২৩ এপ্রিল ১৫২ আসনে রাজ্যে প্রথম দফার বিধানসভা ভোট (WB Assembly Election )। প্রথম দফার ভোটে মোট...

More Articles Like This