26.5 C
Kolkata

একবালপুর থানার সামনে তৃণমূল-বিজেপি সংঘর্ষ!

Must Read

কলকাতা: ভোটের মুখে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার (Kolkata) একবালপুর এলাকা (Ekbalpur)। একবালপুর থানার সামনে হোসেন শাহ রোডে বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নেতৃত্বে মিটিং ছিল। নির্বাচনী সভাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। দু’পক্ষকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ।

সোমবার বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের নির্বাচনী সভা ছিল একবালপুর থানার সামনে। অভিযোগ, সভা চলাকালীন বিজেপি কর্মীদের স্লোগান দেওয়ার পাল্টা হিসেবে পাশেই তৃণমূল কর্মীরা পাল্টা স্লোগান দিতে শুরু করেন। মিটিং এ তৃণমূল-বিজেপির স্লোগান পাল্টা স্লোগানে সংঘর্ষ বাঁধে। উত্তজনা চরমে পৌঁছায় এবং ধস্তাধস্তি শুরু হয়। তৃণমূল এবং বিজেপি দুই পক্ষই একবালপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের বিশাল টিম। বর্তমানে এলাকা থমথমে থাকলেও পুলিশি টহলদারি চলছে।

আরও পড়ুন: কোনও রকমের অশান্তির ঘটনা ঘটলে চাকরি থাকবে না! ওসি এবং এসডিপিও-দের হুঁশিয়ারি কমিশনের

Latest News

More Articles Like This