9.7 C
New York

সাগর থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন অভিষেক

Must Read

সাগর : বাংলায় যত এগিয়ে আসছে ভোটের দিন, ততই চড়ছে পারদ। এই আবহের মধ্যে সাগরের (Sagar) ছয়েরঘেরিতে বিশাল জনসভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকে তৃণমূলের (TMC) উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন। পাশাপাশি বিজেপিকেও (BJP) কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।

এদিন সাগরের ছয়েরঘেরিতে তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরার সমর্থনে এই সভা করেন অভিষেক (Abhishek Banerjee)। সেখান থেকে প্রথমে তৃণমূলের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। বলেন, সাগরের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে ১৭০০ কোটি টাকা ব্যয়ে মুড়িগঙ্গা ব্রিজের কাজ শুরু হয়েছে। এছাড়াও ৩০০ কোটি টাকা ব্যয়ে নামখানা সেতু নির্মাণ হয়েছে ২০১৯ সালে। পাশাপাশি হাতানিয়া-দোয়ানিয়া নদীর ওপর ৪০ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক মৎস্য বন্দর নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে বলেও তিনি জানান। পাশাপাশি বলেছেন, “বঙ্কিম হাজরাকে জেতালে সাগরের পরবর্তী উন্নয়নের সমস্ত দায়ভার আমার।” মূল ভূখন্ড থেকে বিছিন্ন ঘোড়ামারা দ্বীপের ১২০০ পরিবারকে ভোটের পর পুনর্বাসন এবং আগামী ৫ বছরের মধ্যে ঘরে ঘরে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

আরও খবর : মোদির মঞ্চে জায়গা হল না বিজেপি প্রার্থীর! ভোটের মুখে অন্তর্দ্বন্দ্বে অস্বস্তি বাড়ল পদ্ম শিবিরে?

এর পাশাপাশি বিজেপিকে (BJP) আক্রমণ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন, “মোদির গ্যারান্টি মানেই জিরো ওয়ারেন্টি।” তিনি প্রশ্ন তোলেন, গত ১২ বছরে মোদি সরকার বাংলার জন্য কী করেছে? তাঁর দাবি, কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে ১০০ দিনের কাজের টাকা ও আবাস যোজনার বাড়ি তৈরি করে দেবে। সাগরের ১ লক্ষ ৭ হাজার মহিলা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবং ৩৫ হাজার যুবরা যুবসাথি প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

এছাড়া, গঙ্গাসাগর ও কুম্ভ মেলার তুলনা টেনে তিনি বলেন, ব্যবস্থাপনার ত্রুটির কারণে কুম্ভ মেলায় মৃত্যু হলেও কয়েকবছরে গঙ্গাসাগরে কোনো দুর্ঘটনা ঘটেনি। পাশাপাশি, বিজেপির দলবদলু প্রার্থীকে কটাক্ষ করে তিনি বলেন, যাঁদের এই ভূখণ্ড নিয়ে কোনো ধারণা নেই, আগামী ৪ তারিখ তাঁদের জামানত বাজেয়াপ্ত হবে। বক্তব্যের শেষে তিনি বলেছেন, “বিজেপি আমাদের বারে বারে লাইনে দাঁড় করিয়েছে, এবার ২৯ তারিখ লাইনে দাঁড়িয়ে আপনারা ইভিএমে তার জবাব দিন।”

দেখুন অন্য খবর :

Latest News

পহেলগামে পর্যটকদের সুরক্ষায় বিশেষ QR CODE

ওয়েবডেস্ক-  গত বছর ২২ এপ্রিল  (22 April)  পহেলগামে (Pahalgam) নৃশংসকাণ্ড ঘটে যায়।  জঙ্গি হামলায় প্রাণ যায় ২৬ জনের। এর মধ্যে...

More Articles Like This