আইআইটি খড়গপুরে ফের মর্মান্তিক ঘটনা! তদন্তে পুলিশ

Must Read

ওয়েব ডেস্ক : আইআইটি খড়গপুরে (IIT Kharagpur) ফের মৃত্যু হল পড়ুয়ার (Student)। জানা যাচ্ছে, হোস্টেলেরে ৮ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই পড়ুয়া। তবে কী কারণে এমন ঘটনা ঘটালেন ওই পড়ুয়া? তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ ও পড়ুয়া সূত্রে খবর, মৃত ওই ছাত্রের নাম জয়বীর সিং ডোডিয়া (২১)। তিনি গুজরাতের আহমেদাবাদের বাসিন্দা। তিনি ছিলেন আইআইটি খড়গপুরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষে ছাত্র। ক্যাম্পাসের হোটেলেই থাকতেন তিনি।

আরও খবর : এবার কপ্টারে চড়ে ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে চলেছেন সিইও মনোজকুমার আগরওয়াল

শনিবার সকালে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এর পরেই তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু, ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশের প্রাথমিক অনুমান, ওই পড়ুয়া হয়ত তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন জয়বীর।

জানা যাচ্ছে, ওই পড়ুয়া থাকতেন নেহরু হলে। কিন্তু তিনি কেন অটল অটলবিহারী হলে গিয়েছিলেন? এর পর কেন চরম সিদ্ধান্ত নিলেন? তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। ইতিমধ্যে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। বলে রাখা দরকার, আইআইটি খড়গপুরে গত ১৬ মাসে মোট ৮ জন ছাত্র প্রাণ হারালেন। কিন্তু এমন ঘটনা বার বার কেন ঘটছে? তা নিয়ে প্রশ্ন উঠছে।

দেখুন অন্য খবর :

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This