41 C
Kolkata

গরমের মাঝে স্বস্তির খবর! বৃষ্টি সম্ভাবনা জেলাগুলিতে

Must Read

ওয়েব ডেস্ক : গরমের দাপট বাড়ছে বঙ্গে। সকাল থেকে তীব্র গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তার মধ্যে স্বস্তির খবর শোনাল আবহাওযা দফতর। বেশ কিছু জেলায় বৃষ্টির (Rain) পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শনি ও রবিবার রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের (South Bengal) পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা খুব কমই বলে খবর। বরং অস্বস্তিকর গরমই বাড়বে সপ্তাহান্তে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে। তবে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় হালকা বৃষ্টি হতে পারে। একইসঙ্গে তাপমাত্রা বাড়ার ফলে গরম আরও কষ্টদায়ক হয়ে উঠতে পারে।

আরও খবর : রাজ্যের সব হাসপাতালে চালু হচ্ছে হিট-স্ট্রোক ইউনিট, নির্দেশ স্বাস্থ্য দফতরের

এদিকে শনিবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাককে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিন শহরে সকাল থেকে তীব্র গরমে হাঁসফাস করছেন সাধারণ মানুষ। তবে বৃষ্টি হলেও হতে পারে।

উত্তরবঙ্গে (North Bengal) তুলনামূলকভাবে আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক। দার্জিলিং, কার্শিয়াং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় প্রায় ৫০ কিমি বেগে বাতাস বইতে পারে। এই পরিস্থিতি রবিবার ও সোমবার পর্যন্ত চলতে পারে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমে আসবে বলে পূর্বাভাস।

দেখুন অন্য খবর :

Latest News

রাজ্যে দলীয় সব কমিটি ভেঙে দিল তৃণমূল! কার হাতে থাকবে সংগঠন?

কলকাতা: রাজ্যে সব সাংগঠনিক কমিটি (Organizing Committee) ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস (TMC)। রাজনৈতিক মহলে জোর জল্পনা, সম্ভাব্য...

More Articles Like This