শেখ সুফিয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ বিজেপি নেতার! কারণ কী?

Must Read

নন্দীগ্রাম : আগামী সপ্তাহেই পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট (West Bengal Assembly Election 2026)। যাকে ঘিরে বঙ্গে রাজনৈতিক পারদ চড়ছে। আর নির্বাচনের আগেই উত্তেজনা নন্দীগ্রামে (Nandigram)। বিজেপি (BJP) নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল। এই অভিযোগ উঠেছে তৃণমূল (TMC) নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে। ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।

বাংলায় আসন্ন নির্বাচনে (Election) অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হল নন্দীগ্রাম (Nandigram)। সেখানে প্রার্থী হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ফলে এই আসন নিয়ে সেখানে এমনিতেই পারদ চড়ছে। তার মাঝেই বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘুশ সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ অভিযোগ করলেন তাঁর বাড়িতে বোমাবাজি করা হয়েছে।

আরও খবর : আজও ঝড়-বৃষ্টির দাপট, সপ্তাহ ঘুরতেই বাড়বে গরম

আব্বাস বেগের অভিযোগ, গত ১৫ এপ্রিল নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নানে পবিত্র করের সমর্থনে একটি পথসভা করেছিলেন শেখ সুফিয়ান। সেখান থেকে তাঁকে গালিগালাজের পাশাপাশি হুমকি দেন তৃণমূল (TMC) নেতা। যা নিয়ে তিনি নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন বিজেপি নেতা। অভিযোগ, এর পরেই গত ১৬ এপ্রিল তাঁর বাড়িতে বোমাবাজি করা হয়েছে বলে অভিযোগ আব্বাস বেগের। এর জন্য তিনি আঙুল তুলেছেন সুফিয়ানের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন বিজেপি নেতা।

যদিও সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। তিনি দাবি করেছেন, আব্বাস বেগ কোন নেতা নয়। তিনি কারোর নাম ধরে কোন হুমকি দেননি। যদি কেউ অভিযোগ করে থাকে, তাহলে তিনি তার হুমকির ভিডিও নন্দীগ্রাম থানায় জমা দিক। ফলে নির্বাচনের আগে ফের একবার উত্তেজনার পারদ চড়ছে নন্দীগ্রামে।

দেখুন অন্য খবর :

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This