‘রোমান্স হোতা তো আজ হুমারে বাচ্চে হোতে’ চিরাগের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন কঙ্গনা

Must Read

ওযেব ডেস্ক: চর্চায় থাকেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ে সোচ্চার হন তিনি। ফের শিরোনামে বলিউড অভিনেত্রী তথা রাজনীতিবিদ। কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের (Chirag Paswan) সঙ্গে তাঁর সম্পর্ক চর্চা তুঙ্গে। সংসদীয় বা দলীয় কাজের সূত্রে যখনই কঙ্গনা-চিরাগের দেখা হয়, তাঁদের ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কখনও তাঁদের হাসতে, তো কখনও হাততালি দিতে দেখা গেছে। আবার কখনও একে অপরকে ডেকে নিয়ে আলিঙ্গন করতে দেখা যায়। তাঁদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। এবার এই নিয়ে মুখ খুললেন কঙ্গনা।

সংসদে প্রথম দিন পা রাখার পরই পুরনো বন্ধুর হাতে হাত রেখেছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এমনকী তাঁকে বুকেও টেনে নেন চিরাগ পাসওয়ান (Chirag Paswan)। এরপর থেকে আরও জোরালো হয়েছে দু’জনের প্রেমের গুঞ্জন। কিন্তু এবার এই নিয়ে মুখ খুললেন কঙ্গনা। কঙ্গনা সটান জানিয়ে দেন, চিরাগ তাঁর স্রেফ একজন ভাল বন্ধু। বিষয়টি নিয়ে রসিকতা করতেও ছাড়েননি তিনি। কঙ্গনা বলেন, “না না, চিরাগ শুধুই আমার বন্ধু। ওকে দেখলে সবসময় এক পুরনো বন্ধুর কথাই মনে পড়ে। আমাদের মধ্যে কোনও রোম্যান্টিক সম্পর্ক নেই। আমাদের পরিচয় তো আজ থেকে ১০ বছর আগে, যখন ও আমার সঙ্গে একটা সিনেমায় কাজ করেছিল।যদি রোম্যান্স থাকত, তাহলে তো এতদিনে আমাদের বাচ্চা হয়ে যেত।আমাদের মধ্যে যদি প্রেমের সম্পর্ক গড়ে ওঠারই থাকত, তবে তা এতদিনে নিশ্চয়ই হয়ে যেত।” ২০১১ সালে তানভীর খান পরিচালিত রোমান্টিক ড্রামা ‘মিলে না মিলে হাম’-এ একসঙ্গে কাজ করেছিলেন। এই ছবির মাধ্যমে চিরাগ পাসওয়ানের অভিষেক হয় এবং এতে কঙ্গনা নীরু বাজওয়া ও সাগরিকা ঘাটগের সঙ্গে নারী প্রধান চরিত্রে অভিনয় করেন।পর্দার সেই ‘জয়’ ও ‘অদিতি’ আজ বাস্তবের সফল রাজনীতিবিদ।

আরও পড়ুন: গোপনে বিয়ে জুবিন নৌটিয়ালের!

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This