31.4 C
Kolkata

সুপ্রিম নির্দেশ নিয়ে কী বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক?

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় ভোটের দু’দিন আগে বাতিল ভোটাররা ট্রাইব্যুনালে (Tribunal) ছাড়পত্র পেলে ভোট দিতে পারবেন। বৃহস্পতিবার এমনই নজিরবিহীন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তবে শীর্ষ আদালতের এই নির্দেশ নিয়ে কী জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Kumar Agarwal)?

বলে রাখা দরকার, বাংলায় প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। সেই কারণ কোনও ভোটার যদি ২১ এপ্রিল ট্রাইব্যুনাল থেকে ছাড় পত্র পান, তাহলে তিনি ভোট দিতে পারবেন। ২৯ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোট। সেক্ষেত্রে এই সময়সীমা রাখা হয়েছে ২৭ এপ্রিল। আর সুপ্রিম নির্দেশ নিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Kumar Agarwal)? বলেছেন, ট্রাইব্যুনালে করা আবেদন অনুযায়ী ১৯ জন বিচারক তা নিষ্পত্তি করবেন। নাগরিকত্ব প্রমাণিত হলে তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও খবর : তেলের টাকা দেয়নি কংগ্রেস! প্রতিবাদে দুধে স্নান করে তৃণমূলে যোগ যুবকের

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে প্রশ্ন করা হয়েছিল, ৪৮ ঘণ্টা আগে নিষ্পত্তি হলে আপডেটেড ভোটার লিস্ট পাওয়া যাবে কীভাবে? এ নিয়ে তিনি জানিয়েছে, একটি সফটওয়্যার তৈরি করতে হবে। নাম নিষ্পত্তি হলে তা তালিকায় যুক্ত হতে থাকবে। তিনি আরও জানিয়েছেন, ‘বাতিল’ ভোটাররা (Voters) বিএলও বা ওয়েবসাইটের মাধ্যমে গোটা বিষয়টি জানতে পারবেন। এছাড়া বিডিও’র কাছে সমস্ত তথ্য দেওয়া থাকবে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, রাজ্যে বাদ গিয়েছে ৯১ লক্ষ ভোটারের নাম। তাঁদের নামের নিষ্পত্তি করতে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়ে একটি প্যানেল তৈরি করা হয়েছে। ট্রাইব্যুনালে আবেদন অনুযায়ী সব তথ্য খতিয়ে দেখছেন তাঁরা।

দেখুন অন্য খবর :

Latest News

ফুটবল বিশ্বকাপ দেখতে কত টাকা লাগবে? প্রকাশ্যে এল জি ফাইভের সাবস্ক্রিপশন প্ল্যান, দেখে নিন একনজরে

ওয়েব ডেস্ক: ভারতে ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) সম্প্রচার (Broadcast) নিয়ে জট কেটেছে কিছুদিন আগেই। এবারের ফুটবল বিশ্বকাপ...

More Articles Like This