শান্তি বৈঠকে বসছে লেবানন-ইজরায়েল, ঘোষণা ট্রাম্পের

Must Read

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেই এবার কূটনৈতিক তৎপরতা শুরু হতে চলেছে। দীর্ঘদিনের সংঘাত ভুলে আলোচনার পথে বসতে চলেছে ইজরায়েল (Israel) ও লেবানন (Lebanon)। জানা যাচ্ছে, মার্কিন উদ্যোগে শুক্রবার হতে পারে গুরুত্বপূর্ণ বৈঠক। এমটাই ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এর ফলে ৩৪ বছর পর দুই দেশ সরাসরি বৈঠকে বসতে চলেছে।

ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানান, ইজরায়েল ও লেবাননের মধ্যে উত্তেজনা কমাতে সক্রিয়ভাবে কাজ করছে আমেরিকা। বহু বছর পর দুই দেশের নেতাদের মুখোমুখি বসা নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও (Joseph Aoun)। তাঁর মতে, আলোচনার মাধ্যমে দক্ষিণ লেবাননের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, আন্তর্জাতিক সীমান্তে লেবাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিশ্চিত করাই এই বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য।

আরও খবর : পায়ে হেঁটে বিশ্বভ্রমণ! ৫০০ ডলার হাতে নিয়ে ৫০ হাজার কিমি পাড়ি! দেখুন এই ভ্রমণপাগলের গল্প

উল্লেখ্য, ১৯৪৮ সালে ইজরায়েল (Israel) রাষ্ট্র হিসেবে গঠন হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত। এখনও পর্যন্ত কোনও কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠেনি। ১৯৮৩ সালের লেবানন যুদ্ধের পর এই প্রথম দুই দেশ বৈঠকে বসতে চলেছে।

তবে এই উদ্যোগকে গুরুত্ব দিতে নারাজ লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লা। সম্প্রতি তারা উত্তর ইজরায়েলের একাধিক শহরে হামলা চালিয়েছে। পাল্টা জবাবে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বিন্ট জেবেইলে ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে ইজরায়েল। তবে আসন্ন বৈঠকে কোনও সমাধানসূত্র মেলে কি না, সেটাই এখন দেখার।

দেখুন অন্য খবর :

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This