30 C
New York

তেলের টাকা দেয়নি কংগ্রেস! প্রতিবাদে দুধে স্নান করে তৃণমূলে যোগ যুবকের

Must Read

মুর্শিদাবাদ: শুদ্ধ দল তাই দুধে স্নান করে ‘শুদ্ধ’ হয়ে তৃণমূল কংগ্রেসে (TMC) যোগ দিল যুবক। মুর্শিদাবাদ (Murshidabad) জেলার রাণীনগরে ভোটের আগে দলবদলকে ঘিরে দেখা গেল এক অভিনব ছবি। বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) আগে এমন দৃশ্য আগে খুব একটা দেখা যায়নি বলেই মত স্থানীয়দের।

বুধবার সন্ধ্যায় রাণীনগর থানার অন্তর্গত ডেপুটিপাড়া পানিপিয়া গ্রামে কয়েকজন যুবক কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। কিন্তু দলবদলের আগে যে ঘটনাটি সকলকে চমকে দিয়েছে, তা হল ‘শুদ্ধ’ হওয়ার জন্য এক বালতি দুধে স্নান। মগে করে দুধ নিয়ে তা মাথায় ঢেলে তার পরেই তৃণমূলের পতাকা হাতে নেওয়ার দৃশ্য অবাক করেছে সকলকেই। এককথায়, প্রকাশ্যে এই ঘটনা ঘটতে দেখে হতভম্ব হয়ে পড়েন গ্রামবাসীরা।

আরও পড়ুন: গাড়ির বনেটে উঠে ‘ফিল্মি’ মেজাজে প্রচার দেবের! দাঁতনে জনজোয়ারে ভাসলেন তারকা সাংসদ

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন কংগ্রেসের (Congress) একটি বাইক মিছিলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ওই মিছিলে অংশ নিয়েছিলেন কয়েকজন যুবক। অভিযোগ, বাইকের তেল ও নগদ টাকার প্রলোভন দেখিয়ে তাঁদের মিছিলে আনা হয়েছিল। কিন্তু কর্মসূচি শেষে সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এরপরই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেন এবং তৃণমূলে যোগদানের কথা ঘোষণা করেন।

এই পরিস্থিতিতেই সামনে আসে এই নাটকীয় দৃশ্য। মামুন শেখ নামে এক যুবক দলবদলের আগে নিজেকে ‘শুদ্ধ’ করার সিদ্ধান্ত নেন। তিনি একটি বালতি ভর্তি দুধ এনে প্রকাশ্যেই তাতে স্নান করেন। তাঁর বক্তব্য, কংগ্রেসের মিছিলে গিয়ে তিনি ‘অশুচি’ হয়ে পড়েছিলেন, তাই দুধে স্নান করে ‘পবিত্র’ হয়ে তৃণমূলে যোগ দিচ্ছেন। একইসঙ্গে তাঁর অভিযোগ, প্রতিশ্রুত ৫০০ টাকা ও বাইকের তেল কিছুই পাননি।

এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে কংগ্রেস। হাত শিবিরের দাবি, কংগ্রেসে ব্যাপক জনসমর্থন দেখে পাল্টা শক্তি প্রদর্শনের উদ্দেশ্যেই এই ধরনের নাটকীয় আয়োজন করা হয়েছে। এদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এটি সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তাঁদের মতে, বিরোধীরা প্রলোভন দেখিয়ে রাজনীতি করছে, এই ধারণা থেকেই এমন প্রতীকী প্রতিবাদ সামনে এসেছে।

দেখুন আরও খবর:

Latest News

মোথাবাড়ির ঘটনায় ১২ জনকে NIA হেফাজতের নির্দেশ আদালতের

ওয়েব ডেস্ক: মোথাবাড়ি ঘটনায় (Mothabari Incident) বৃহস্পতিবার মোফাক্কেরুল ইসলাম সহ ৪৯ জনকে পেশ করা হয়েছিল আদালতে। অভিযুক্তদের মধ্যে ১২...

More Articles Like This