ঐতিহাসিক রায়! বাংলায় SIR মামলায় ‘বিশেষ ক্ষমতা’ প্রয়োগ সুপ্রিম কোর্টের

Must Read

ওয়েব ডেস্ক: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) মুখে ঐতিহাসিক নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ভোটের দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনাল যদি বিবেচনাধীন ভোটারদের আবেদন নিষ্পত্তি করে, তাঁদের নাম ভোটার তালিকায় তোলার অনুমতি দেয়, তবে সেই ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এই সিদ্ধান্তে আদালত সংবিধানের বিশেষ ক্ষমতা, অর্থাৎ ভারতীয় সংবিধানের ১৪২ ধারা (Article 142 of the Constitution of India) প্রয়োগ করেছে বলেও স্পষ্ট করা হয়েছে।

রাজ্যে প্রথম দফার ভোট ২৩ এপ্রিল এবং দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রথম দফার ক্ষেত্রে ২১ এপ্রিল পর্যন্ত এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে ২৭ এপ্রিল পর্যন্ত ট্রাইবুনাল থেকে ছাড়পত্র পাওয়া বিবেচনাধীন ভোটারেরা ভোট দিতে পারবেন। তবে যাঁদের আবেদন ট্রাইবুনাল খারিজ করবে, তাঁরা ভোট দিতে পারবেন না, এ কথাও স্পষ্ট করে দিয়েছে আদালত।

আরও পড়ুন: কীসের ভিত্তিতে অধ্যাপকদের প্রিসাইডিং অফিসার নিয়োগ? কমিশনের জবাব তলব হাইকোর্টের

সাধারণ নিয়মে, প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেয় নির্বাচন কমিশন (Election Commission of India)। কিন্তু এবারে ব্যতিক্রম ঘটিয়ে সুপ্রিম কোর্ট সেই সময়সীমায় শিথিলতা আনল, যাতে প্রকৃত ভোটারেরা তাঁদের অধিকার থেকে বঞ্চিত না হন।

এদিকে রাজ্যে মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারকে ‘বিবেচনাধীন’ তালিকায় রাখা হয়েছিল। এর মধ্যে প্রায় ২৭ লক্ষের নাম বাদ পড়ে যায়। আদালতের নির্দেশে এই ভোটারেরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়, ইসিআইনেট মোবাইল অ্যাপ, কমিশনের ওয়েবসাইট কিংবা জেলা ও মহকুমা প্রশাসনের দফতরেও আবেদন জানানো যাবে।

এই মামলার নিষ্পত্তির জন্য গঠিত হয়েছে একটি বিশেষ আপিল ট্রাইবুনাল, যেখানে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি আবেদনগুলি খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই বিবেচনাধীন তালিকা থেকে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জন ভোটারের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অন্যদিকে ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জনের নাম বাদই রয়ে গিয়েছে।

দেখুন আরও খবর:

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This