12.3 C
New York

ট্রেনের ধাক্কায় ভয়াবহ ঘটনা ঘটতে পারত! শিশুর প্রাণ বাঁচাল গরু, ভাইরাল ভিডিও

Must Read

ওয়েবডেস্ক- সোশ্যাল মিডিয়ায় (Social Media)  বহু জিনিসই ভাইরাল হয়। সব সময় তার সত্য মিথ্যা যাচাই করা যায় না। তবে সম্প্রতি এমন একটি জিনিস ভাইরাল হয়েছে, যা দেখে মুগ্ধ নেটিজেনরা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া এমন একটি জায়গা যেখানে ‘পান থেকে চুন খসলেই’ বিরুদ্ধ নেটাগরিকরা রে রে করে ওঠেন।

সেখানে একটি পশুর মানবিক পরিচয়ে প্রশংসার বন্যা সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, এক অবলা প্রাণীর অসামান্য বুদ্ধিমত্তা ও উপস্থিত বুদ্ধির পরিচয়। একটি শিশুর প্রাণ রক্ষা করেছে একটি গরু। ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি শিশু নিজের মনে রেললাইনের একেবারে ধারে চলে এসেছে।

Courtesy Face Book-  

ঠিক তখনই দেখা যায়, ঝড়ের গতিতে একটি ট্রেন এগিয়ে আসছে। কিন্তু শিশুটি বুঝতে পারছে না, তার সঙ্গে কী হতে পারে। ঠিক সেই চরম মুহূর্তে কাছে থাকা একটি গরু হঠাৎ করে শিং দিয়ে দ্রুত রেললাইন থেকে ধাক্কা দিয়ে বাচ্চাটিকে সরিয়ে দেয়। ভিডিওতে দেখা যাচ্ছে, শিশুটিকে সরিয়ে দেওয়ার পর গরুটি নিজেও কোনওমতে লাইনের বাইরে চলে আসে। ট্রেনটিও চলে যায়। শিশুটির প্রাণ রক্ষা পায়। তবে এই ভিডিওটি সত্যাসত্য যাচাই করেনি (কলকাতা টিভি ডিজিটাল )।

আরও পড়ুন-  প্রকাশিত হল সিবিএসই-এর দশম শ্রেণির ফলাফল

এটি এআই জেনারেটেড কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ দেখা যাচ্ছে, অত জোর গতিতে ট্রেনটি গরুটির মাথায় প্রায় ধাক্কা মারার পরেও, তার তেমন আঘাত লাগেনি। শিশুটিও এত বড় ঘটনায় কোনও কান্নাকাটি করেনি। আরও একটি বিষয় হল, ট্রেনটিকে সাধারণ ট্রেনের মতো দেখতে হলেও তার মাত্র দুটি কামরা। তবে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা এই গরুটিকে ‘দেবদূত’ বা ‘প্রকৃত জননী’ বলে আখ্যা দিয়েছে।

Latest News

‘মোদির ভাষণ মানে মিথ্যার ফুলঝুড়ি, শোনার জন্য কেউ বসে নেই’, ভাঙড় থেকে কটাক্ষ মমতার

ওয়েবডেস্ক- আর মাত্র পাঁচটাদিন। তার পরেই ২৩ এপ্রিল প্রথম দফার ভোট। আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

More Articles Like This