2.3 C
New York

‘ভূত বাংলা’ মুক্তির আগে আসরানিকে নিয়ে আবেগঘন বার্তা অক্ষয়ের

Must Read

ওয়েব ডেস্ক : সাল ২০২৫। তারিখ, ২০ অক্টোবর। প্রয়াত হয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আসরানি (Asrani)। আর এই ক্ষতি বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমারের (Akshay Kumar) কাছে এক অপূরণীয় ক্ষতি। কারণ, আসরানির সঙ্গে অক্ষয় কাজ করেছেন ১২টি ছবিতে। আর এই জুটির শেষ কাজ ‘ভূত বাংলা’ (Bhooth Bangla) মুক্তির আগে আবেগঘন পোস্ট করলেন বলিউড অভিনেতা।

সমাজমাধ্যমে আসরানির (Asrani) সঙ্গে একটি ছবি দিয়ে অক্ষয় লিখেছেন, “মাঝে মাঝে একটা ছবি শুধু স্মৃতির টুকরো হয়ে থাকে না। তা আস্ত একটা সফরকে ধরে রাখে।” সঙ্গে লিখেছেন, “এই ছবিটা আমাদের ‘ভূত বাংলা’র শ্যুটিংয়ের সময়কার। আসরানি সঙ্গে আমার সেকেন্ড লাস্ট ছবি। আমরা একসঙ্গে মোট ১২টি সিনেমা করেছি। আর প্রতিটা সিনেমাতেই ওনার কাছ থেকে নতুন কিছু শিখেছি। তাঁর সঙ্গে প্রতিটা মুহূর্ত যেন ছিল এক একটা মাস্টারক্লাস। ওনাকে দেখে মনে হতো কমেডি করা কত সহজ, কিন্তু আসলে এটা অত্যন্ত কঠিন একটা শিল্প। প্রবীণ অভিনেতা এই শিল্পের মাস্টার ছিলেন এবং সব সময় তাই থাকবেন।”

আরও খবর : ‘জীবন আর হাসির প্রতীক ছিলেন’ ওঁনাকে সেইভাবেই মনে রাখুন, আবেগঘন পোস্ট আশা ভোঁসলের নাতনির

এদিকে বৃহস্পতিবার, ১৬ এপ্রিল রাত ৯টা থেকে শুরু হচ্ছে ‘ভূত বাংলা’-র পেইড প্রিভিউ। তা নিয়ে অক্ষয় জানিয়েছেন, “আগামীকাল ‘ভূত বাংলা’ (Bhooth Bangla) মুক্তি পাচ্ছে। আমার কাছে এটা শুধু একটা সিনেমা নয়, এটা একটা স্মৃতি। এটা একটা শ্রদ্ধাঞ্জলি। সেই কিংবদন্তিকে জানাই আমার স্যালুট। আসরানি জি, আপনি চিরকাল আমাদের স্মৃতিতে অমলিন থাকবেন।”

উল্লেখ্য, ‘ভূত বাংলা’ (Bhooth Bangla) ছবির পরিচালনা করছেন প্রিয়দর্শন। এতে রয়েছেন অভিনেত্রী তাবু, অভিনেতা পরেশ রাওয়াল, রাজপাল যাদব এবং ওয়ামিকা গাব্বির মতো তারকারা। এদিকে ১৪ বছর পর প্রিয়দর্শনের ছবিতে কাজ করেছেন অক্ষয়। কিন্তু আসরানির অভাব এই আনন্দকে ফিকে করে দিয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

ভোট না দিলে কাটা যাবে নাম! আতঙ্কে ঘরের পথে বাংলার পরিযায়ীরা

ওয়েবডেস্ক- এই বছর নির্বাচনে (2026 Assembly Election)  সবচেয়ে বড় বিষয় ছিল এসআইআর। যা শুরু থেকেই জটিলতার মধ্যে দিয়েই শুরু...

More Articles Like This