রানীগঞ্জে রেখা গুপ্তা, ফাঁকা ময়দানেই বক্তব্য রাখলেন দিল্লির মুখ্যমন্ত্রী

Must Read

ওয়েবডেস্ক-  দিল্লির মুখ্যমন্ত্রীর (Delhi CM)  সভায় ভর্তি হল না চেয়ার তবুও আশা ভোট পাবে বিজেপি।  দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Delhi Cm Rekha Gupta)  শনিবার নির্বাচনী প্রচারে আসানসোলের (Asansol)  রানীগঞ্জে (Raniganj) পৌঁছান।

সেখানে একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, বাংলার মানুষ, বিশেষ করে মা ও মহিলারা “নির্মম সরকারে” অতিষ্ঠ হয়ে উঠেছেন এবং আসন্ন নির্বাচনে এই সরকারকে উৎখাত করার সিদ্ধান্ত নিয়েছেন। গত ১৫ বছরে গরীব, কৃষক ও সাধারণ মানুষের উপর অত্যাচার ও লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

যদিও সভাস্থলে ফাঁকা চেয়ার থাকার পরেও রেখা গুপ্তা  বলেন, সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছায়নি এবং দুর্নীতির কারণে প্রশাসনিক ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে। তাঁর মতে, এখন বাংলার মানুষ পরিবর্তন চাইছে এবং উন্নয়নের রাজনীতির দিকে ঝুঁকছে। তিনি এও বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ উন্নয়ন, স্বচ্ছতা এবং সুশাসনের পক্ষে রায় দেবে।

আরও পড়ুন-  বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের পোস্টার ছেঁড়া ঘিরে উত্তেজনা

উল্লেখ্য, বাংলায় ভোটের আর হাতে গোনা ১২ দিন। জোর কদমের চলছে প্রচার। দিল্লি থেকে বার বার আসছেন প্রধানমন্ত্রী মোদি থেকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। রাজ্যের বর্তমান সরকারকে ‘নির্মম সরকার’ দিয়ে বার বার সরব হচ্ছেন তিনি। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি আজ রানীগঞ্জ থেকে নির্বাচনী প্রচার সারলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। কিন্তু এত উন্নয়নের গল্প শুনিয়েও মাঠ ভরাতে পারল না বিজেপি সমর্থকেরা। কার্যত খালিই থাকল বেশিরভাগ চেয়ার।

 

Latest News

কলকাতার আকাশে ৩ হাজার ড্রোনের দুর্গাপুজো! প্রস্তুতির নির্দেশ নবান্নের

ওয়েব ডেস্ক : দুর্গা পুজোর (Durga Puja) রাতে মাটির মণ্ডপ ছাড়িয়ে চোখ থাকবে আকাশে! কলকাতার (Kolkata) আকাশে এবার দেখা...

More Articles Like This