29 C
Kolkata

মোজতবা খামেনেই সংজ্ঞাহীন! পক্ষাঘাতগ্রস্ত, চেহারা ক্ষতবিক্ষত! চাঞ্চল্যকর রিপোর্ট

Must Read

ওয়েবডেস্ক-  মার্কিন ও ইজরায়েলি হানা গত ২৮ ফেব্রুয়ারি নিহত হন ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই। এর পর সেই সুপ্রিল লিডারের আসনে বসেন তাঁরই পুত্র মোজতবা খামেনেই। ওই গদিতে যেই বসবে তাঁকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা।

এবার মার্কিন ও ইজরায়েলি গোয়েন্দাদের তরফে দাবি করা হয়েছে, কোম শহরের এক গোপন হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন ইরানের মোজতবা খামেনেই। তার শেষকৃত্যের প্রস্তুতি শুরু হয়েছে। এবার সেই রিপোর্ট খারিজ করে দাবি করা হল মোজতবার মুখ ক্ষতবিক্ষত।

আরও পড়ুন-  ইরানের বিরুদ্ধে জয়ের কথা ঘোষণা ট্রাম্পের! কী বলল তেহরান?

পায়ের চোট এতটাই গুরুতর যে চিকিৎসকেরা তাঁর একটা পা বাদ দিয়েছেন। তবে ধীর ধীরে সুস্থ হয়ে উঠছেন মোজতবা। তাঁর ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি তুলে ধরে সংবাদ সংস্থা রয়টর্স দাবি করেছে, মোজতবা এখন মানসিকভাবে সম্পূর্ণরূপে সক্রিয় আছেন। শীর্ষ আধিকারিকদের সঙ্গে অডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করছেন। ইসলামাবাদে হতে চলা শান্তি আলোচনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। তাঁকে ইরানের সংবাদমাধ্যম এক সাহসী নেতা হিসেবে সম্বোধন করেছে। তবে মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে মোজতবার একটি পা বাদ দেওয়া হয়েছে। চেহারাও ক্ষতবিক্ষত। গত ৪ মার্চ তাকে দেশের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণার করা হলেও তিনি এখনও পর্যন্ত সকলের সামনে আসেননি। তাঁর কোনও ছবিও প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন-  ইরানের বিরুদ্ধে জয়ের কথা ঘোষণা ট্রাম্পের! কী বলল তেহরান?

সম্প্রতি আমেরিকা ও ইজরায়েলের গোয়েন্দা বিভাগের তরফে উপসাগরীয় দেশগুলিকে খামেনেইয়ের শারীরিক অবস্থা নিয়ে এক রিপোর্ট পেশ করা হয়েছিল। যেখানে দাবি দাবি করা হয় (Mojtaba Khamenei)  শারীরিক অবস্থা সংকটজনক। যুদ্ধ বিষয়ের কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। পক্ষাঘাতগ্রস্ত অবস্তায় রয়েছেন তিনি। মোজতবার মৃত্যু সময়ের অপেক্ষা! ইরান এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। ইরানের দাবি ছিল, যুদ্ধে এঁটে উঠতে না পেরে এই ধরনের খবর ছড়াচ্ছে শত্রুপক্ষ।

 

Latest News

আইপিএল শেষেই বড় দায়িত্ব বৈভবের কাঁধে!

ওয়েব ডেস্ক : নাম বৈভব সূর্যবরংশী (Vaibhav Sooryavanshi)। বয়স মাত্র ১৫। এই বয়সেই আইপিএলে (IPL) একের পর এক রেকর্ড...

More Articles Like This