ওয়েবডেস্ক- চক্রান্তকারী, স্বৈরাচারী, চোর, ডাকাত, বহুরূপী, ভোট কাটুয়া বলে বিজেপিকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আজ কেশিয়াড়ির (Keshiari) সভা থেকে মমতা হুঙ্কার, বাংলার ভোটে জেতার জন্য বিজেপি শুধু ভোটার তালিকায় নাম বাদ দেওয়ায় ছাড়াও নানা ধরনের চক্রান্ত করছে। এমন সব কিছু তথ্য তৃণমূল সুপ্রিমো কাছে আছে। আমার মনোনয়ন বাতিল করা চেষ্টা করেছিল, মিথ্যা মনোনয়ন দিয়ে বাতিলের চেষ্টা। বিজেপিকে (Bjp) বেলাইন করার জন্য যা যা করার করব।
বিজেপি মানে সব ধর্মের সর্বনাশ। মমতার নিশানা, সামনাসামনি ভোটে জেতার ক্ষমতা নেই, জোর করে ভোট দখলের চেষ্টা চালাচ্ছে। ভোটের দিন মেশিন খারাপ করে দেবে। ওই মেশিনে ভোট হবে না, চিপ ঢুকিয়ে দেবে। পরে আবার নতুন মেশিন আনবে। বিজেপির চালাকি হচ্ছে, এলাকায় এলাকায় ভোটাদের আটকে দেওয়ার চেষ্টা। এই পুরোটাই সিপিএমের ভোটিং প্ল্যান। আমাদের কাছে খবর আছে বাংলার মানুষের নামের জায়গায় অন্য নাম পেস্ট করে দেবে।
সেখানে ভোটার তালিকায় বিহার, উত্তরপ্রদেশের লোকেরদের নাম ঢোকানো হবে। তৃণমূল সুপ্রিমো বলেন, সব ইভিএম ঠিকমতো পরীক্ষা করে দেখে নেবেন। অসমে ৫০ হাজার বাইরে থেকে ভোট দিয়েছে। তাই আপনার নজর রাখবেন। মমতার হুঙ্কার বাংলাকে টুকরো টুকরো করতে চায় বিজেপি।
আরও পড়ুন- আসন্ন ভোটকে ঘিরে নিরাপত্তায় জোর! উত্তরবঙ্গে কমিশনের বিশেষ নজরদারি
বিহারে যাঁদের ভোট কেটেছে, তাদের এবার রেশন বন্ধ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ। আমি বলি, আমি থাকতে এসব হতে দেব না। ভোট চলাকালীন পার্লামেন্টে ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। ওয়েট করতে পারল না। কারণ টুকরো টুকরো করবে বাংলাকে।
মমতা বিজেপি কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বলেন, কতবার আদিবাসীদের উৎসবে এসেছে? আন্তর্জাতিক আদিবাসী দিবসে প্রতিবার আমি এসেছি। মনে রাখবেন জঙ্গলের অধিকার আদিবাসীদের ফিরিয়ে দিয়েছি।
আমরা আইন করে বলেছি জোর করে আদিবাসীদের জমি দখল করা যাবে না। সাধারণ মানুষের জমিও কেউ জোর করে দখল করতে পারবে না। আগে একটা সময় ছিল যখন জঙ্গলমহলে মানুষ রাস্তায় বের হতে পারত না। খেতে পারত না। রাস্তা ছিল না। স্কুল ছিল না। আজ কিন্তু আমূল পরিবর্তন হয়েছে। কিন্তু এই পরিবর্তন সেন্ট্রাল গভর্মেন্টের দয়ায় আসেনি।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রথম দিনের প্রচার শুরু করলেন কেশিয়াড়ি থেকে। এর পর রয়েছে ঝাড়গ্রাম ও শেষে বাঁকুড়ার বড়জোরায় সভা করবেন।

