31 C
Kolkata

মনোনয়ন জমা দিলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য

Must Read

হুগলি- মনোনয়ন (Nominataion)  পত্র জমা দিলেন চুঁচুড়া বিধানসভার (Chunchura Assembly) তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচাৰ্য (Trinamool Congress candidate Debangshu Bhattacharya) । এদিন খাদিনামোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ হুড খোলা গাড়িতে চেপে জনসংযোগ করেন, পরে সদর মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন। এদিন চুঁচুড়ায় মনোনয়ন পত্র দাখিল করেন বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্ৰাম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থীরা।

আর কয়েকদিন বাদে বাংলায় ভোট। সেই নির্বাচনকে সামনে রেখে কদমে ভোটের প্রচারের রাজনৈতিক কর্মীরা। বিধানসভা নির্বাচনে চূঁচুড়া থেকে দেবাংশুকে প্রার্থীকে করেছে তৃণমূল। জোরকদমে জনসংযোগ সারছেন দেবাংশু। চুঁচুড়ার তিনবারের বিধায়ক অসিত মজুমদার। কিন্ত এবার তাঁকে টিকিট দেয়নি তৃণমূল কংগ্রেস। এবার প্রার্থী করা হয়েছে দেবাংশুকে। সেই নিয়ে প্রথম দিকে ক্ষোভ প্রকাশ করেছিলেন অসিত। টিকিট না দেওয়া নিয়ে, তাকে আগে থেকে কিছু জানানো হয়নি বলেও দাবি করেছিলেন।

আরও পড়ুন-  রামপুরহাটে গলদঘর্ম হয়ে ট্রাইব্যুনালের লাইনে মানুষ, সিউড়িতে অসুস্থ হয়ে পড়লেন মহিলা

টিকিট না পেয়ে প্রকাশ্যে রচনা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছিলেন। যদিও পরে বরফ গলেছে দল ও তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের তৎপরতায়। কোন্দল মিটিয়ে দেবাংশু ভট্টাচার্যের প্রচারে দলের স্থানীয় বিধায়ক অসিত মজুমদারকে দেখা গেছে, দলীয় কোন্দলের অবসান হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। পোলবায় রবিবাসরীয় প্রচারে গিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য। সেখানে তাঁর সঙ্গে ছিলেন বিদায়ী বিধায়ক অসিত মজুমদার।

 

Latest News

KKR-কে ২০৪ সালের টার্গেট দিল দিল্লি

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বই ইন্ডিয়ান্সের...

More Articles Like This