31 C
Kolkata

মোজতবার মৃত্যু সময়ের অপেক্ষা মাত্র! চলছে শেষকৃত্যের প্রস্তুতি! ফের বিপদের মুখে ইরান? দেখুন বড় খবর

Must Read

ওয়েব ডেস্ক: আয়াতোল্লা আলি খামেনেইয়ের পর ইরানের (Iran) সুপ্রিম নেতার (Supreme Leader) কুরসিতে বসানো হয়েছিল তাঁরই সন্তান মোজতবা খামেনেইকে (Mojtaba Khamenei)। কিন্তু তিনি কি আদৌ বেঁচে রয়েছেন? বেঁচে থাকলেও কেমন রয়েছে মোজতবার শারীরিক অবস্থায়? এই জল্পনা শোনা যাচ্ছে বহুদিন ধরেই। এই পরিস্থিতিতে একাধিক গোয়েন্দা সূত্র দাবি করেছে যে, ইরানের বর্তমান সুপ্রিম নেতা মোজতবা খামেনেইয়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর এবং তিনি বর্তমানে অজ্ঞান অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

সম্প্রতি আমেরিকা (USA) ও ইজরায়েলের (Israel) গোয়েন্দা সংস্থাগুলি উপসাগরীয় দেশগুলির কাছে একটি গোপন রিপোর্ট পেশ করেছে বলে জানা গিয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, মোজতবা খামেনেই যুদ্ধ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় নেই। পক্ষাঘাতগ্রস্ত অবস্থার কারণে তিনি কার্যত নির্দেশ দেওয়ার ক্ষেত্রেও অক্ষম। রিপোর্ট অনুযায়ী, ইরানের পবিত্র শহর কোমের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন: মেজাজ হারাচ্ছেন ট্রাম্প! অশালীন ভাষায় ইরানকে হুমকি, কী বললেন মার্কিন প্রেসিডেন্ট? দেখুন

এমনকি পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হওয়ায় মোজতবা খামেনেইয়ের শেষকৃত্যের প্রস্তুতিও শুরু হয়েছে বলে দাবি করা হয়েছে। গোয়েন্দা রিপোর্টে আরও দাবি করা হয়েছে, কোম শহরে ইতিমধ্যেই একটি বৃহৎ সমাধিস্থল তৈরির প্রস্তুতি শুরু হয়েছে, যেখানে আয়াতোল্লা আলি খামেনেই-সহ খামেনেই পরিবারের সদস্যদের কবর দেওয়ার পরিকল্পনা রয়েছে।

যদিও এই সমস্ত তথ্য নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি ইরান। পাশাপাশি, এই সমস্ত দাবিকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’-এর অংশ বলেই উড়িয়ে দিয়েছে ইরান। তাদের মতে, সরাসরি যুদ্ধে সুবিধা করতে না পেরে শত্রুপক্ষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। সব মিলিয়ে, ইরানের শীর্ষ নেতৃত্বকে ঘিরে অনিশ্চয়তা এবং গুজবের আবহ ক্রমশ ঘনীভূত হচ্ছে। যদিও সরকারিভাবে কোনও তথ্য সামনে না আসায় পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা কাটেনি।

দেখুন আরও খবর:

Latest News

KKR-কে ২০৪ সালের টার্গেট দিল দিল্লি

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বই ইন্ডিয়ান্সের...

More Articles Like This