ভোটের নিরাপত্তায় ভিন রাজ্যের ৩০০০ পুলিশকে বাংলায় আনছে কমিশন

Must Read

কলকাতা: আগামী ২৩ এবং ২৯ এপ্রিল ভোট রয়েছে। বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) ঘিরে নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন (Election Commission)। সুষ্ঠু ও রক্তপাতহীন নির্বাচন করতে ভিন রাজ্য থেকে প্রায় ৩ হাজার সশস্ত্র পুলিশ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে, কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের আবেদনও খারিজ করেছে কমিশন।

প্রথমদফার ভোটে রাজ্যে ২৪০০ কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যার মধ্যে ৪৮০ কোম্পানি বাহিনী রয়েছে রাজ্যে। কিন্তু এরপরেও ভিন রাজ্য থেকে সশস্ত্র পুলিশ নিয়ে আসার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ভোটের নিরাপত্তায় ভিন রাজ্য থেকে ৩০০০ সশস্ত্র পুলিশ নিয়ে আসা হচ্ছে। সূত্রের খবর, সবথেকে বেশি বাহিনী আসছে উত্তরপ্রদেশ, বিহার ও মধ্যপ্রদেশ থেকে। তাৎপর্যপূর্ণভাবে এই তিন রাজ্যেই ক্ষমতায় রয়েছে বিজেপি। আরও বেশ কয়েকটি রাজ্য থেকেও পুলিশকে এই রাজ্যে শান্তিপূর্ণ ভোট করাতে কাজে লাগানো হবে বলে কমিশন সূত্রে খবর।অন্যদিকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের আবেদন খারিজ করে দিল নির্বাচন কমিশন। আগামিকাল অর্থাৎ সোমবারের মধ্যেই তাঁকে তামিলনাড়ুতে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কলকাতায় তুমুল ঝড়বৃষ্টি, লাগাতার বজ্রপাত, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

সাধারণত ভোটগ্রহণ পর্ব শেষ হয়ে যাওয়ার পরেই কেন্দ্রীয় বাহিনী তুলে নেয়া হয়। কিন্তু বিগত কয়েকটি নির্বাচনে ভোট পরবর্তী সহিংসতার কথা মাথায় রেখে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত। ৪ মার্চ ভোট গণনার পরেও অনির্দিষ্টকালের জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকতে পারে বলে জানা গেছে।

Latest News

বিমান দিল্লিতে নামতেই আটক সিজেপি প্রধান অভিজিৎ দীপকে-সহ তিন নেতা

ওয়েব ডেস্ক : দিল্লি বিমানবন্দরে বিমান নামতেই আটক করা হল ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে...

More Articles Like This