কলকাতা শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
অন্ধ্রে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মন্থা, জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির আশঙ্কা বাংলায়
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ০৮:১২:১০ পিএম
  • / ১৯৫ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

নয়াদিল্লি: দক্ষিণ-পূর্ব উপকূলে ক্রমেই শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’ (Cyclone Mantha)। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরের মধ্যে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) উপকূলে স্থলভাগে আছড়ে পড়বে এই প্রবল ঘূর্ণিঝড়। এর প্রভাবে পরিবর্তন আসবে পূর্ব ভারতের আবহাওয়ায় (Weather Forecast)। ছটপুজো ও জগদ্ধাত্রী পুজোর সময় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায় (West Bengal Weather Update)।

দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। ফলে সাগর উত্তাল থাকবে, মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: অভিজ্ঞদের বাড়তি সুবিধা! গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় নম্বর বরাদ্দ করল এসএসসি

রবিবার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকলেও সোমবার থেকেই আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। মঙ্গলবার ছটপুজোর দিনে কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও জগদ্ধাত্রী পুজোর সময় বৃষ্টির তীব্রতা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

কলকাতার আকাশ আজ ঝলমলে থাকলেও সোমবার রাত থেকেই মেঘলা হতে শুরু করবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মহানগরীতে।

দেখুন আরও খবর: 

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

মেষ থেকে মীন— আজ ভাগ্যবান কারা?
শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
‘স্বীকার কর চুরি করেছিস’, পুলিশি হেফাজতে যুবকের যৌনাঙ্গে পেট্রল ঢেলে নির্মম নির্যাতন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
নবান্নের সামনে ধরনা নিয়ে রাজ্যের শর্তকেই অগ্রাধিকার হাইকোর্টের, এবার কী করবে ফিজেপি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
উত্তরবঙ্গ থেকে স্লিপার ভলভো বাসে সোজা দিঘা, শুক্রবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বিবি গাঙ্গুলি স্ট্রিটের পর বড়বাজারে রাসায়নিকের গুদামে আগুন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ঘোড়দৌড়ের সময় নাবালককে দাঁতে করে তুলে নিল ঘোড়া! তারপর..
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
অগ্নিগর্ভ ইরান! আটক ভারতীয়দের দেশে ফেরাতে কী পদক্ষেপ কেন্দ্রের?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
দুধ সাদা বিছানার উপর শুয়ে শুভশ্রী
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
ইরানের পথে মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
চিকিৎসায় সাড়া দিচ্ছেন আক্রান্ত দুই নার্স
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোর- ২৩ জানুয়ারি পরীক্ষা নয়, বাংলার আবেদন পিছিয়ে গেল JEE মেন
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের! কত রান করলেন বৈভব?
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মহিলাকে অন্তঃসত্ত্বা করলেই মিলবে ১০ লক্ষ টাকা! প্রতারণায় গ্রেফতার ১
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
মায়ের জন্মদিনে মেগাস্টার দেব কী লিখলেন…
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
SIR শুনানিতে ডাক পেলেন ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়!
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team