কলকাতা বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
অভিজ্ঞদের বাড়তি সুবিধা! গ্রুপ-সি শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষায় নম্বর বরাদ্দ করল এসএসসি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  Jaita Chowdhury
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ০৭:২৫:৪২ পিএম
  • / ১২০ বার খবরটি পড়া হয়েছে
  • Jaita Chowdhury

কলকাতা: এসএসসি (SSC) সূত্রে খবর, গ্রুপ-সি শিক্ষাকর্মী পদে নিয়োগের জন্য মোট ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে ওএমআর (OMR) পদ্ধতিতে। শিক্ষাগত যোগ্যতার জন্য বরাদ্দ ১০ নম্বর, ইন্টারভিউয়ে ১০ নম্বর এবং কম্পিউটার টাইপিং ও অতিরিক্ত কম্পিউটার জ্ঞানের জন্য ১৫ নম্বর। এর সঙ্গে কাজের অভিজ্ঞতার জন্য থাকবে আরও ৫ নম্বর।

আরও পড়ুন: আলিপুরদুয়ারে মহিলা চিকিৎসককে ভিডিওকলে বিরক্ত, গ্রেফতার বাদাম বিক্রেতা

সম্প্রতি রাজ্যের সরকারপোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলে শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। মোট ৮,৪৭৭টি শূন্যপদে নিয়োগ হবে। এর মধ্যে গ্রুপ-সি (করণিক) পদে ২,৯৮৯টি এবং গ্রুপ-ডি পদে ৫,৪৪৮টি শূন্যপদ রয়েছে। আগামী ৩ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পরীক্ষা নেওয়া হবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে। আবেদন প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন করতে হবে। গ্রুপ-সি পদের ক্ষেত্রে সাধারণ ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি ৪০০ টাকা এবং তফসিলি প্রার্থীদের জন্য ১৫০ টাকা নির্ধারণ করেছে এসএসসি।

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। কমিশন সূত্রে খবর, আদালতের নির্দেশ মেনেই নতুন নিয়োগ প্রক্রিয়ায় ‘যোগ্য’ প্রাক্তন শিক্ষাকর্মীদের বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। কমিশনের এক আধিকারিক জানান, “এই সুবিধা কোনও মর্জিমাফিক নয়। আইনজ্ঞদের পরামর্শ মেনেই যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য করা হচ্ছে।”

দেখুন আরও খবর:

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দুই বঙ্গেই কুয়াশার দাপট
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
 শনির গোচরে, সুখের সাগরে ভাসবে এই তিন রাশি
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
সরস্বতী পুজোয় মেট্রোর সূচিতে বিরাট বদল! ভোগান্তি এড়াতে দেখে নিন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
অব্যাহত দাপট! টি-২০ সিরিজের শুরুতেই বিরাট জয় পেল ভারত
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
SIR শুনানির মাঝেই জরুরি বৈঠক CEO দফতরে! কিন্তু কেন?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আগেই বিয়ে হয়েছে! অনিন্দিতার পর হিরণকে নিয়ে বিরাট দাবি ঋতিকার
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
প্রথম টি২০ ম্যাচে নিউজিল্যান্ডকে ২৩৯ রানের টার্গেট দিল ভারত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ করল এসএসসি
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
আইসিসি-র বৈঠকে বাংলাদেশকে নিয়ে বড়সড় সিদ্ধান্ত!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মহারাষ্ট্রে নয়া সমীকরণ, বিজেপি-কে ঠেকাতে রাজ ঠাকরের সঙ্গে জোট একনাথ শিন্ডের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ডব্লিউবিসিএস ক্যাডারে বড় রদবদল, বাড়ল যুগ্ম ও বিশেষ সচিব পদ
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
নির্বাচনে বেশি ভাড়া চেয়ে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি মিনি বাস মালিক সংগঠন
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
রাজ্য বাজেট কবে? বঙ্গবাসীর জন্য কী কী উপহার?
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
মেসি অল স্টার ম্যাচ খেলানোয় নির্বাসিত ৪ রেফারি!
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
‘আশা’ বিক্ষোভে ধুন্ধুমার, লকেটকে ‘গো ব্যাক’ স্লোগান আশাকর্মীদের
বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team