কলকাতা রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ |
K:T:V Clock
সলমন খানকে ‘জঙ্গি’ ঘোষণা পাকিস্তানের!
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  শম্ভু সরদার
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ০৬:০২:৫৮ পিএম
  • / ১৮৭ বার খবরটি পড়া হয়েছে
  • শম্ভু সরদার

ওয়েব ডেস্ক : অভিনেতা সলমন খানকে (Salman Khan) ‘জঙ্গি’ (Terrorist) হিসাবে ঘোষণা করল পাকিস্তান (Pakistan)! বলিউডের ভাইজানকে পাক সরকার অ্যান্টি টেরোরিজ়ম অ্যাক্ট (১৯৯৭)-এর চতুর্থ তফসিলের আওতায় রেখেছে। এই তালিকাতেই জঙ্গিদের রাখে পাক সরকার। জানা গিয়েছে, রিয়াধে সলমনের কিছু মন্তব্যের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ।

প্রসঙ্গত, রিয়াধে (Riyadh) ‘জয় ফোরাম ২০২৫’ নামে এক অনুষ্ঠানে অংশ নিয়ে সলমন বলেছিলেন, সৌদি আরবে বহু দেশের মানুষ থাকেন। আর এখানে ভারতীয় সিনেমা ব্যপক জনপ্রিয়তা পায়। তার পরেই তিনি বলেছিলেন, ‘বালোচিস্তান (Balochistan), আফগানিস্তান (Afganistan) ও পাকিস্তান (Pakistan) থেকে বহু মানুষ এখানে এসে কাজ করেন।’ বালোচিস্তানকে কেন পাকিস্তানের থেকে আলাদা করে দেখানো হয়েছে, তাতেই আপত্তি পাক সরকারের। সেই কারণেই বলিউডের ভাইজানকে ‘জঙ্গি’ হিসাবে ঘোষণা করেছে পাকিস্তান।

আরও খবর :  জন্মদিন উদযাপন করেও ট্রোলিংয়ের শিকার মালাইকা

এই নিষেধাজ্ঞার ফলে আপাতত পাকিস্তানে যাতায়াত করতে পারবেন না সলমন (Salman Khan)। এমনকী তাঁর বিরুদ্ধে আইনি পথেও হাঁটতে পারে পাক সরকার। প্রসঙ্গত, পাকিস্তানের থেকে নিজেকে আলাদা করতে চায় বালোচিস্তান। তার জন্য দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে তারা। কারণ, দীর্ঘদিন ধরে পাক সেনা তাঁদের উপর অত্যারচার করছে বলে দাবি করে আসছে বালোচরা।

এবার, পাকিস্তান (Pakistan) ও বালোচিস্তানের (Balochistan) নাম আলাদা করে করে বলার কারণে ভারতীয় অভিনেতাকে জঙ্গি হিসাবে ঘোষণা করল পাকিস্তান। অবশ্য এ নিয়ে সলমনের তরফে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে এ নিয়ে সমাজমাধ্যমে জোর চর্চা শুরু হয়েছে।

দেখুন অন্য খবর :

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

জলে গেল বিরাটের সেঞ্চুরি! শেষ ODI হেরে সিরিজ হারাল ভারত
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ইরানে মৃত্যু হয়েছে ১৬ হাজারের বেশি মানুষের! দাবি রিপোর্টে
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
‘ভোটের পর মোদিকেও জয় বাংলা বলতে হবে’, চাপড়া থেকে সিঙ্গুরের বার্তার পালটা চ্যালেঞ্জ অভিষেকের
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ধ্রুপদী মর্যাদা থেকে দুর্গাপুজোয় ইউনেসকো স্বীকৃতি, সিঙ্গুরে ‘বাঙালি অস্মিতা’য় শান মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের বোলিং বিপর্যয়! ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
শাহের রোড শোয়ে ভাঙা হয়েছিল বিদ্যাসাগর, সেই মনীষীর প্রতিকৃতি মোদিকে উপহার!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
মনিকর্ণিকা নিয়ে মিথ্যাচার! AAP সাংসদ সহ ৮ নেতার নামে FIR
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
ফের ভূস্বর্গে রহস্যময় ড্রোন! কী পরিকল্পনা করছে পাকিস্তান?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে টাটা নিয়ে মুখে কুলুপ মোদির, শোনা গেল না কোনও শিল্পায়নের কথা
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে ‘বিনিয়োগ’ নিয়ে কী বললেন মোদি? দেখুন
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে তৃণমূলকে খোঁচা প্রধানমন্ত্রীর!
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
BJP এলেই ‘এক জেলা, এক পণ্য’! সিঙ্গুরে কী ‘গ্যারান্টি’ দিলেন মোদি?
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
তিনটি নতুন অমৃত ভারত এক্সপ্রেস সহ নতুন প্যাসেঞ্জার ট্রেনের উদ্বোধন মোদির
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
“মূল্য দিতে হচ্ছে আমেরিকাকে,” ভারতকে AI খোঁচা ট্রাম্পের উপদেষ্টার
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
বাংলাদেশে ফের খুন হিন্দু যুবক! গ্রেফতার ৩
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team