30 C
Kolkata

শিল্পীদের সুরক্ষার দাবিতে কর্মবিরতির ডাক আর্টিস্ট ফোরামের

Must Read

ওয়েব ডেস্ক : সম্প্রতি তালসারিতে প্রাণ হারিয়েছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। তাঁর অকাল মৃত্যুতে মঙ্গলবার থেকে কর্মবিরতির ডাক দিল টলিপাড়া (Tollywood)। রবিবার সন্ধ্যায় একটি বৈঠক করেছিল আর্টিস্ট ফোরাম (Artists Forum)। সেখানে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, কলাকুশলীদের সুরক্ষার দাবিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন না কলাকুশলীদের সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে, ততদিন এই কর্মবিরতি চলবে বলে জানানো হয়েছে।

জানা গিয়েছে, শিল্পী এবং টেকনিশিয়ানদের সুরক্ষা এবং নিরাপত্তার খাতিরে রবিবার টেকনিশিয়ান স্টুডিওয় একটি জরুরি বৈঠক ডাকেন শিল্পীরা। যেখানে আর্টিস্ট ফোরাম, ফেডারেশন এবং প্রযোজকদের একাংশ ছিলেন। সেই বৈঠকেই স্থির হয়, যতক্ষণ শিল্পী এবং টেকনিশিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করা না হবে, ততদিন শ্যুটিং বন্ধ রাখবেন শিল্পীরা। নির্দিষ্ট এসওপি(SOP) না আসলে শ্যুটিং হবে না টলিপাড়ার কোনো স্টুডিওয়।

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায় সহ টলিউডের অনেকে। সেখানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা সরকারও। তবে শুধু আর্টিস্ট ফোরাম নয় ফেডারেশনের তরফেও শিল্পীদের সুরক্ষা নিশ্চিত করার দাবিও জানানো হয় বলে খবর। সূত্রের খবর, সম্প্রতি তালসারিতে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে। যার জন্য প্রাণ হারিয়েছেন অভিনেতা রাহুল অরুনাদয় বন্দ্যোপাধ্যায়। সেই সময় শুটিং ইউনিটের সঙ্গে থাকা বেশ কয়েকজন সদস্যকে শোকজ নোটিস পাঠানো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে খবর।

আরও খবর : রাহুলের চলে যাওয়া নিয়ে একাধিক প্রশ্ন! তালসারিতে থানায় অভিযোগ দায়ের প্রিয়াঙ্কার, পাশে প্রসেনজিৎ, ঋতুপর্ণা

এদিকে অভিনেতার মৃত্যুর ঘটনায় শনিবার তালসারি থানায় অভিযোগ দায়ের করেছেন প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)। পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ন্যায় সংহিতার ১০৬(১), ২৪০, ও ৩(৫) ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এদিকে প্রিয়াঙ্কা নিজের অভিযোগে উল্লেখ করেছেন, প্রযোজনা সংস্থা বিপজ্জনক পরিস্থিতিতে শুটিং করার পরিকল্পনার কারণে প্রাণ হারিয়েছেন রাহুল।

উল্লেখ্য, গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ শুটিং করার সময় মৃত্যু হয় অভিনেতা রাহুলের (Rahul Banerjee)। জলে ডুবে তাঁর মৃত্যু হওয়ার কথা বলা হলেও, আসল কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। ফলে এর পিছনে কী রহস্য রয়েছে তা নিয়ে সরব হয়েছে শিল্প মহলের একাংশ। এবার কলাকুশলীদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে কর্মবিরতির ডাক দিল টলি পাড়া।

দেখুন অন্য খবর :

Latest News

KKR-কে ২০৪ সালের টার্গেট দিল দিল্লি

ওয়েব ডেস্ক : আইপিএলের (IPL) প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। মুম্বই ইন্ডিয়ান্সের...

More Articles Like This