31.1 C
Kolkata

উত্তরবঙ্গ দিয়ে নির্বাচনী প্রচার শুরু প্রধানমন্ত্রীর

Must Read

কলকাতা: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আর মাত্র কয়েক দিন বাকি। এই আবহে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি থেকেই প্রচারের ঝড় তুলতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আগামী ৫ এপ্রিল আগামী কাল কোচবিহারের (Cooch Behar) ঐতিহাসিক রাস মেলা ময়দানে ‘বিজয় সংকল্প সভা’র (Vijay Sankalpa Sabha) মাধ্যমে রাজ্যে বিজেপির নির্বাচনী অভিযানের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিতে মোদির প্রচার শুরু করছেন।

ব্রিগেডের সভা থেকে পরিবর্তনের ডাক দিয়ে গিয়েছিলেন মোদি। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘জনতার চার্জশিট’ পেশ করেছেন। এবার বিজেপির ‘শক্ত মাটি’ ওই উত্তরবঙ্গ দিয়ে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৫ এপ্রিল রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে তাঁর ‘বিজয় সংকল্প সভা’ রয়েছে। তার পর আগামী ৬ এপ্রিল সকাল ৯টায় পশ্চিমবঙ্গের বিজেপি কার্যকর্তাদের ব্রিজকলে কথা বলবেন প্রধানমন্ত্রী। আবার এসআইআর আবহে রাজ্যে যখন একে একে মানুষের নাম বাদ যাচ্ছে। সাধারণ মানুষের মনে নাম বাদ পিয়ে ক্ষোভের সঞ্চার হচ্ছে সেই সময় রাজ্যে নির্বাচনী প্রচারে আসছেন মোদি। প্রচারে এসে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সেটাও দেখার।

আরও পড়ুন:

বিজেপির (BJP) রাজ্য নেতৃত্বের দেওয়া তথ্য অনুযায়ী, এই সভার জন্য কোচবিহারকে বেছে নেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গে বিজেপির ফল ছিল নজরকাড়া। সেই ধারাবাহিকতা বজায় রেখে তৃণমূলের শক্ত ঘাঁটিতে ফাটল ধরাতে চাইছে তারা। মোদির এই সভা দলীয় কর্মীদের মনোবল বাড়বে। রাজ্যজুড়ে সুশাসন বা ‘সুশাসন’ প্রতিষ্ঠার ডাক দেওয়া। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কথায়, ‘‘ভয় নয়, ভরসা। ভিক্ষা নয়, কর্মসংস্থান। মেধার প্রতারণা নয়, পশ্চিমবঙ্গকে ‘ওল্ড এজ হোম’ বানানো নয়, ‘সুজলাং সুফলাং’ পশ্চিমবঙ্গের চেহারা ফেরাতে, অবহেলিত এবং বঞ্চিত উত্তরবঙ্গে উন্নয়নের স্পষ্ট বার্তা নিয়ে আগামিকাল রবিবার কোচবিহারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।’’

Latest News

শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকীতে কলকাতায় অমিত শাহ

কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী (Shyamaprasad Mookherji 125th Birth Anniversary) উপলক্ষে সোমবার সংক্ষিপ্ত সফরে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

More Articles Like This