ভারতে তৈরি হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম!

Must Read

ওয়েব ডেস্ক : আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের (Narendra Modi Stadium) পর, এবার ভারতে আরও একটি বড় ক্রিকেট স্টেডিয়াম (Cricket Stadium) তৈরি হতে চলেছে। এবার সেটি তৈরি হতে চলেছে মহারাষ্ট্রে (Maharastra)। আর এটি তৈরি হলে তা হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম। সূত্রের খবর, এই স্টেডিয়ামে দর্শকাশনের সংখ্যা থাকতে পারে এক লক্ষ।

জানা যাচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন (সিডকো) এবং মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) যৌথভাবে এই স্টেডিয়াম তৈরি করবে। সম্প্রতি এই বিষয়টি বাস্তবায়নের জন্য একটি বৈঠক ডাকা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অজিঙ্ক্য নায়েক ও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর বিজয় সিঙ্ঘল। এদিকে বর্তমানে মুম্বইতে ওয়াংখেড়ে, সিসিআই ব্র্যাব্রোন ও ডি.ওয়াই. পাতিল স্টেডিয়াম রয়েছে। এর পরেই এবার আরও বড় স্টেডিয়াম তৈরি হতে চলেছে বাণিজ্যনগরীতে।

আরও খবর : ইডেনেও ব্যর্থ KKR! ৬৫ রানে ম্যাচ জিতে নিল হায়দরাবাদ

উল্লেখ্য, বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়াম (cricket Stadium) হল নরেন্দ্র মোদি স্টেডিয়াম। সেখানে দর্শকাশনের সংখ্যা ১.৩ লক্ষ। সম্প্রতি এই স্টেডিয়ামেই নিউজিল্যান্ডকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। এ নিয়ে এমসিএ প্রেসিডেন্ট অজিঙ্ক্য নায়েক বলেছেন, নতুন এই স্টেডিয়াম তৈরি হলে, তা বিশ্ব ক্রীড়া মানচিত্রে মহারাষ্ট্রকে শক্তিশালী করে তুলবে।

তিনি আরও জানিয়েছেন, নতুন এই স্টোডিয়াম তৈরি হলে এখানে বিভিন্ন ইভেন্ট আয়োজন করা যাবে। এর ফলে বৃ্ধি পাবে স্পোর্টস ট্যুরিজমও। সঙ্গে তৈরি হবে কর্মসংস্থানও। এছাড়া এই স্টেডিয়াম নতুন ক্রিকেটারদের ভালো পরিকাঠামো সরবরাহ করবে।

দেখুন অন্য খবর :

Latest News

জনস্বার্থ মামলা নিয়ে হাইকোর্টের ক্ষোভ, পর্যাপ্ত তথ্য না থাকলে ১০ লক্ষ টাকা জরিমানার হুঁশিয়ারি

ওয়েব ডেস্ক : গুচ্ছ গুচ্ছ জনস্বার্থ মামলা (PIL) দায়ের হওয়ায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার...

More Articles Like This