29 C
Kolkata

রাষ্ট্রপতি শাসনের গেম প্ল্যান চলছে

Must Read

ওয়েবডেস্ক- আর হাতে গোনা মাত্র কয়েকদিন। এর পরেই বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election 2026)  আগামী ২৩ এপ্রিল, দ্বিতীয় দফা ২৯ এপ্রিল। তুঙ্গে ভোটের প্রচার (Election Campaign) । উত্তর (North)  থেকে দক্ষিণ (South Bengal)  দাপিয়ে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আজ সাগরদিঘিতে নির্বাচনী জনসভা থেকে সরাসরি বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, রাষ্ট্রপতি শাসন জারি করার চক্রান্ত করছে বিজেপি। সবই বিজেপির গ্যাম প্ল্যান।

মালদহের মোথাবাড়ির ঘটনায় নির্বাচন কমিশনের দিকে সরাসরি নিশানা করে বলেন, কমিশন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ। তার আরও অভিযোগ, নির্বাচনের আগেই আইন শৃঙ্খলার দায়িত্ব এখন নির্বাচন কমিশনের অধীনে, তার থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন-  ‘সুপ্রিম কোর্ট ঠিক বলেছে’ মালদার ঘটনা নিয়ে সাগরদিঘিতে বিস্ফোরক মমতা

মালদহের ঘটনা বিজেপির ‘পরিকল্পনাপ্রসূত’ বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। এটা ওদের গেম প্ল্যান। বিজেপি চায় এখানকার নির্বাচন বাতিল রাষ্ট্রপতি শাসন জারি করতে।

মুর্শিদাবাদের সুতির সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহকে চক্রান্তকারী বলে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। গভর্ণমেন্ট অফ ইন্ডিয়ার পরিকল্পনার দোসর। অমিত শাহ চক্রান্তের ব্লু প্রিন্ট তৈরি করেছেন।

বিজেপির পাশাপাশি নাম না করে মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি ও সাসপেন্ড তৃণমূল বিধায়ক তথা নবগঠিত ‘আম জনতা উন্নয়ন পার্টি’ প্রধান হুমায়ুন কবীরকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তৃণমূল সুপ্রিমো বলেন, হায়দরাবাদ থেকে কেউ উড়ে এল আর বিজেপি একটা গদ্দারকে টাকা দিয়ে আপনারদের উত্তেজিত করল। আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করাল, বিচারকদের ঘেরাও করাল। ফলাফলটা কী হল?

 

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This