29 C
Kolkata

মনোনয়ন জমা দিতে এসে পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি প্রার্থী

Must Read

ওয়েব ডেস্ক : বাংলায় প্রথম দফার নির্বাচন (West Bengal Assembly Election 2026) ২৩ এপ্রিল। তার জন্য শুরু হয়ে গিয়েছে মনোনয়নপত্র (Nomination) জমার প্রক্রিয়া। কিন্তু এই মনোনয়েন জমা দিতে গিয়ে পুলিশের (Police) সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন দুর্গাপুর পশ্চিমের (Durgapur West) বিজেপি (BJP) প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি নির্বাচন কমিশনের (Election Commission) কাছে অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন।

আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দুর্গাপুর পশ্চিমে (Durgapur West) চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে গেরুয়া শিবির। বৃহস্পতিবার তিনি মনোনয়ন জমা দিতে এসেছিলেন দুর্গাপুরের মহকুমা শাসকের দফতরে। কিন্তু, দফতরে ঢোকার আগে বিজেপি কর্মী সমর্থকদের আটকে দেওয়া হয় বলে জানা গিয়েছে। এ নিয়ে বিজেপির অভিযোগ, তাদের কর্মীদের ঢুকতে দেওয়া হল না, কিন্তু তৃণমূল প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় এতজন কর্মী সমর্থক কীভাবে ঢুকলো?

আরও খবর : ‘নির্বাচন বাতিল করার চক্রান্ত করছে বিজেপি,’ সাগরদিঘি থেকে হুঙ্কার মমতার

বিজেপির (BJP) তরফে অভিযোগ করা হয়েছে, তৃণমূল কর্মীরা মদ খেয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে। কিন্তু বিজেপি কর্মীদের দফতরে ঢুকতে দেওয়া হয়নি। আর এ নিয়ে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, কেন এতজনকে মুহকুমা শাসকের দফতরে ঢুকতে দেওয়া হল? এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন তিনি।

মূলত, প্রথম দফার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে গত ৩০ মার্চ। তা চলবে ৬ এপ্রিল পর্যন্ত। আর প্রথম দফায় ভোট রয়েছে আসানসোলেও। আর আজ মনোনয়ন জমা দিতে এসে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি।

দেখুন অন্য খবর :

Latest News

কীভাবে IPL-এর শেষ চারে উঠতে পারবে KKR? দেখে নিন হার-জিতের জটিল সমীকরণ

ওয়েব ডেস্ক: জমে উঠেছে আইপিএলের (IPL 2026) প্লে-অফের (Play Offs) লড়াই। তবে কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) ভাগ্য...

More Articles Like This