7.5 C
New York

test 33 আপনার এলাকায় কাদের নাম বাদ? কাদের নাম যুক্ত হয়েছে? কীভাবে দেখবেন? জানিয়ে দিল নির্বাচন কমিশন

Must Read

কলকাতা: বিচারাধীন ভোটারদের তালিকা ঘিরে বিতর্কের মাঝে সোমবার গভীর রাতে আরও এক দফা সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary Voter List) প্রকাশ করল নির্বাচন কমিশন (Election Commission)। একইসঙ্গে প্রথম দফার ১৫২টি বিধানসভা আসনের বুথভিত্তিক চূড়ান্ত ভোটার তালিকাও আপলোড করা শুরু হয়েছে কমিশনের তরফে। নির্বাচন কমিশন ও সিইও দফতরের ওয়েবসাইটে ইতিমধ্যেই এই চূড়ান্ত তালিকা (Final Voter List) দেখা যাচ্ছে।

[v_news]

কমিশন সূত্রে জানা গিয়েছে, এসআইআর-এর (SIR) খসড়া তালিকা প্রকাশের পর কতজন নতুন ভোটার যুক্ত হলেন, বিচার বিভাগের নিষ্পত্তির ফলে কতজনের নাম বাদ গেল, এবং ফর্ম ৬-এর মাধ্যমে কত নাম অন্তর্ভুক্ত হয়েছে—তার পূর্ণাঙ্গ হিসেব এবার বুথভিত্তিকভাবে প্রকাশ করা হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতিটি বুথের তালিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সেই নির্দিষ্ট বুথে কতজন ভোটারের নাম বিচার বিভাগের নির্দেশে বাদ পড়েছে। ফলে ভোটার তালিকা নিয়ে স্বচ্ছতা বাড়ানোর দিকেই এগোচ্ছে কমিশন।

আরও পড়ুন: ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে সোমেই ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী

কমিশনের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিচারাধীন তালিকায় থাকা মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের মধ্যে ৫৯ লক্ষ ৮৪ হাজার ৫১২ জনের তথ্য ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। বাকি ২২ হাজার ১৬৩ জনের ক্ষেত্রে নিষ্পত্তি হয়ে গেলেও এখনও ই-স্বাক্ষরের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। সেই প্রক্রিয়া শেষ হলে বাদ পড়া ভোটারের তালিকায় আরও কিছু নাম যুক্ত হতে পারে বলে জানিয়েছে কমিশন।

Latest News

‘দেশে একটা টুকরে টুকরে গ্যাং আছে’, তৃণমূলকে আক্রমণ মোদির

ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ফের বঙ্গ সফরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন শিলিগুড়িতে (Siliguri)...

More Articles Like This