29 C
Kolkata

“গণতন্ত্র চৈত্র সেলের মতো বিক্রি করছে…” হাড়োয়া থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

Must Read

হাড়োয়া: ভোটের আবহে আরও তীব্র হল রাজনৈতিক তরজা। উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) হাড়োয়ার (Harwa) নির্বাচনী জনসভা থেকে বিজেপির (BJP) বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এসআইআর (SIR) থেকে শুরু করে ভিনরাজ্যে বাঙালিদের উপর অত্যাচারের অভিযোগ, সবকিছু নিয়েই কেন্দ্রের শাসক দলকে নিশানা করেন তিনি। তীব্র কটাক্ষ করে বলেন, “গণতন্ত্রকে চৈত্র সেলের মতো বিক্রি করে দিয়েছে বিজেপি।”

এখানেই থেমে থাকেননি মুখ্যমন্ত্রী। সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বাংলার মানুষ এটা কখনও মেনে নেবে না, ক্ষমাও করবে না।” রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের আগে জনসভা থেকে এই ধরনের আক্রমণাত্মক বার্তা দিয়ে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার পাশাপাশি বিরোধীদের চাপে রাখার কৌশলই নিয়েছেন তৃণমূল নেত্রী। অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে এই মন্তব্যের পাল্টা জবাব আসার অপেক্ষায় রাজনৈতিক মহল। ভোট যত এগোচ্ছে, ততই রাজ্যের রাজনৈতিক মঞ্চে বাড়ছে উত্তাপ।

আরও পড়ুন: “৯০ লক্ষ নাম বাদ, তবু জিতব আমরা” মিনাখাঁ থেকে হুঁশিয়ারি মমতার

উল্লেখ্য, বৃহস্পতিবার টানা কর্মসূচি রয়েছে রয়েছে মমতার (Mamata Banerjee)। প্রথমে উত্তর ২৪ পরগণার মিনাখাঁয় সভা করেন তিনি। সেখানে দলীয় প্রার্থী উষারানি মণ্ডলের সমর্থনে হাড়োয়া সার্কাস ময়দানে সভা করেন। এর পর যাবেন পলতা, পানিহাটি এবং বাগুইআটিতে। এর পরে ডানলপ মোড় থেকে সিঁথির মোড় পর্যন্ত পদযাত্রাও করবেন তৃণমূল সুপ্রিমো। তবে বাকি জায়গাগুলোতে সভার আগে মিনাখাঁ থেকে সুন্দরবনকে নিয়ে বড় ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী।

Latest News

চরম ভর্ৎসনা অভিষেককে, ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) চরম ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court), ডিজে মামলায় ভয়েস টেস্ট দিতে নির্দেশ কলকাতা...

More Articles Like This