32 C
Kolkata

বুধবার উচ্চপর্যায়ের নিরাপত্তা বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Must Read

ওয়েব ডেস্ক : বুধবার সন্ধ্যায় জরুরি বৈঠক (Meeting) করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন সন্ধ্যা সাতটায় কেন্দ্রীয় মন্ত্রীসভার নিরাপত্তা বিষয়ক বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, পশ্চিম এশিয়ায় চলতে থাকা যুদ্ধ, ভারতের শক্তি সুরক্ষা, সাপ্লাই চেন ও অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

গত ২২ মার্চ সিসিএস (CCS) রিভিউ মিটিং করা হয়েছিল। সেই মিটিং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিকভাবে ব্যবহার নিয়ে আলোচনা হয়েছিল। তার পরেই পশ্চিম এশিয়ায় (West Asia Issue) চলা পরিস্থিতির কারণে জরুরি বৈঠক কেন্দ্রীয় মন্ত্রি সভার বৈঠক হতে চলেছে। সেখানে থাকবেন প্রধানমন্ত্রীও। এছাড়া প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই বৈঠকে থাকতে পারেন। এছাড়াও কৃষি, বাণিজ্য, রেল, জাহাজ পরিবহণ, পেট্রোলিয়াম, বিদ্যুৎ, খাদ্য এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরাও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন।

আরও খবর : আগামী ৭ এপ্রিলের মধ্যে ৬০ লক্ষের নিষ্পত্তি হয়ে যাবে’, সুপ্রিম কোর্টকে জানালেন হাইকোর্টের প্রধান বিচারপতি

গত ২২ মার্চ বৈঠকে বিশেষজ্ঞ থেকে অভিজ্ঞ মন্ত্রী-আমলারা উপস্থিত ছিলেন। মূলত ওই বৈঠকে ভারতের কৃষি, বাণিজ্য, রেল, বন্দর, পেট্রল, শক্তি উৎপাদন এবং অসামরিক বিমান পরিচালক মন্ত্রকের সঙ্গে যুক্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গত বৈঠকে প্রধানমন্ত্রী (Narendra Modi) মন্ত্রী ও আমলাদের উদ্দেশে বলেছিলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতি বিশ্ব বাজারে প্রভাবন ফেলতে পারে। এর প্রভাব ভারতের উপর প্রভাব বিশ্লেষণ করে তা মোকাবিলার কৌশল নিয়েও আলোচনা হয়েছিল।

মূলত, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রভাব পড়েছে ভারতের (India) উপরেও। কৃষি, পেট্রোলিয়াম, বিদ্যুৎ, বাণিজ্য, এমএসএমই, শিপিং, অর্থনীতি এবং লজিস্টিক্স-সহ একাধিক ক্ষেত্রে এই প্রভাব পড়েছে। ওয়াকিবহাল মহল মনে করছেন দেশে যাতে এই সবকিছুর সরবরাহ ব্যবস্থা যাতে স্থিতিশীল থাকে, তা নিশ্চিত করতেই এই বৈঠক করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Latest News

বারাসত শাখায় চালু হচ্ছে নতুন এসি লোকাল, একসঙ্গে একাধিক রুটে বাড়ছে ট্রেন পরিষেবা

ওয়েব ডেস্ক : শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) যাত্রীদের জন্য বড় সুখবর। বারাসত শাখায় এবার চালু হচ্ছে নতুন এসি লোকাল...

More Articles Like This