বিশ্বকাপ হারেই ভেঙে পড়লেন স্কালোনি, ডিসেম্বরের পর দায়িত্ব ছাড়ার ইঙ্গিত

Must Read

ওয়েব ডেস্ক: বিশ্বকাপ ফাইনালের (World Cup Final) স্বপ্নভঙ্গের পর আবেগে ভেসে গেল আর্জেন্টিনা (Argentina) শিবির। স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ ব্যবধানে হারের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে চোখের জল ধরে রাখতে পারেননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। কয়েক মিনিট কথা বলার পরই আবেগপ্রবণ হয়ে সংবাদিক সম্মেলন অসমাপ্ত রেখেই বেরিয়ে যান তিনি। সেই দৃশ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে।

তবে আবেগের মধ্যেও নিজের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেন স্কালোনি (Lionel Scaloni)। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। আর তারপর হয়তো সম্পর্কের ইতি টানতে পারেন। দীর্ঘদিন জাতীয় দলের দায়িত্ব সামলানোর পর কিছুটা বিরতির প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি।

আরও খবর : বিশ্বকাপের পর মেসিকে নিয়ে আবেগঘন কবিতা লিখলেন অগ্নিমিত্রা পল

স্কালোনির কথায়, আর্জেন্টিনার (Argentina) কোচ হওয়ার সুযোগ তাঁর কাছে ছিল জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। জাতীয় দলের ডাগআউটে দাঁড়িয়ে বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা যেমন স্মরণীয়, তেমনই কঠিন সময়ও ফুটবলেরই অংশ। তাই ভবিষ্যতে পরিবর্তন এলে সেটাকে স্বাভাবিক বলেই মনে করেন তিনি।

লিওনেল মেসির (Lionel Messi) আন্তর্জাতিক কেরিয়ার নিয়েও স্পষ্ট অবস্থান নিয়েছেন স্কালোনি। তাঁর মতে, আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাবেন কি না, সেই সিদ্ধান্ত একমাত্র মেসিরই। ৩৯ বছর বয়সেও মেসির প্রতিযোগিতামূলক মানসিকতা ও পারফরম্যান্সকে অসাধারণ বলে উল্লেখ করে তিনি জানান, মেসি যতদিন জাতীয় দলের হয়ে খেলতে চাইবেন, ততদিন দলের পূর্ণ সমর্থন তাঁর সঙ্গেই থাকবে।

Latest News

ইঞ্জিনে গোলমাল, মাঝআকাশে বিপদ! ১৮৬ যাত্রী নিয়ে চেন্নাইয়ে জরুরি অবতরণ মালয়েশিয়া এয়ারলাইন্সের

ওয়েব ডেস্ক : মাঝআকাশে ইঞ্জিনে সমস্যা। ১৮৬ জন যাত্রীকে নিয়ে জরুরি অবতরণ করতে হল মালয়েশিয়া এয়ারলাইন্সের (Malaysia Airlines) একটি...

More Articles Like This