ভারতীয় দলের দায়িত্ব ছেড়ে এবার কেকেআরে রায়ান টেন দুশখাতে

Must Read

ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচের দায়িত্ব ছেড়ে ফের কলকাতা নাইট রাইডার্সে (KKR) ফিরলেন রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate)। বুধবার তাঁকে ফ্র্যাঞ্চাইজির নতুন ‘হেড অফ ক্রিকেট স্ট্র্যাটেজি’ হিসেবে ঘোষণা করেছে কেকেআর।

কেকেআরের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন দায়িত্বে টেন রায়ান টেন দুশখাতে (Ryan ten Doeschate) স্কাউটিং, ক্রিকেটার নির্বাচন, দল গঠন, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং পারফরম্যান্স মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির নেতৃত্ব দেবেন। শুধু আইপিএল দল নয়, ট্রিনবাগো নাইট রাইডার্স, আবু ধাবি নাইট রাইডার্স এবং লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স -এর সহকারী কোচ হিসেবেও কাজ করবেন তিনি।

আরও খবর : ভারতীয় দলে কি শেষ মহম্মদ শামির অধ্যায়? বিকল্প খুঁজে নিয়েছে বিসিসিআই!

কেকেআরের (KKR) সঙ্গে দুশখাতের সম্পর্ক দীর্ঘদিনের। ২০১১ সালে ক্রিকেটার হিসেবে দলে যোগ দিয়ে ২০১২ ও ২০১৪ সালের আইপিএলজয়ী দলের সদস্য ছিলেন তিনি। পরে ২০২২ সালে কোচিং স্টাফে ফিরে ২০২৪ সালে কেকেআরের তৃতীয় আইপিএল শিরোপা জয়ের নেপথ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এরপর ভারতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পান।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া জানিয়েছেন, রায়ান টেন দুশখাতে এবং ফিল্ডিং কোচ টি. দিলীপ দু’জনেরই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। তা আর বাড়ানো হচ্ছে না। আগামী কয়েক দিনের মধ্যেই তাঁদের পরিবর্তে নতুন কোচিং স্টাফের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This