স্বপ্নপূরণ রোনাল্ডোর, অবশেষে সৌদি লিগ চ্যাম্পিয়ন আল নাসের

Must Read

ওয়েব ডেস্ক : অবশেষে সৌদি লিগ চ্যাম্পিয়ন (Saudi Pro League title) হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দল আল নাসের (Al Nassr)। তিন বছর ধরে হলুদ জার্সিতে খেলার পর সৌদির জাতীয় লিগ জয়ের স্বাদ পেলেন পর্তুগিজ তারকা। আর এই ম্যাচ জেতার পর চোখে জল ধরে রাখতে পারলেন না সিআর৭ (CR7)। এই ম্যাচে জোড়া গোল করেন তিনি।

২০২২ সালে আল নাসেরে (Al Nassr) যোগ দিয়েছিলেন রোনাল্ডো। এর পর থেকে ধারাবাহিকভাবে পারফর্ম করে চলেছেন তিনি। দল একের পর এক ফাইনালে উঠেছিল। কিন্তু, শেষ মুহূর্তে এসে তরী ডুবছিল আল নাসেরের। ইতিহাস বলছে, গত পাঁচ বছরে ১৪ বার ট্রফি জয়ের কাছে পৌঁছেছিল আল নাসের (Al Nassr)। কিন্তু বার বার খালি হাতে ফিরতে হয়েছে তাঁদেরকে। তবে বৃস্পতিবার এসেছে সুখবর।

আরও খবর : এজ্জেজারির ঝুলিতে আইএসলের ‘গোল্ডেন বুট’! আর কে কী পুরস্কার পেলেন? দেখুন একনজরে

বৃহস্পতিবার দামাকের (Damac) বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রোনাল্ডোরা। প্রথম হাফেই ২-১ গোলা এগিয়ে যায় আল নাসের। এর পরের হাফে জোড়া গোল করলেন পর্তুগিজ তারকা। অবশ্য শেষ লগ্নে রোনাল্ডোকে তুলে নিয়েছিলেন কোচ। অবশ্য ম্যাচ জলের পর রোনাল্ডোকে সংবর্ধনা জানান দর্শকরা। আর এই সম্মান পেয়ে কেঁদে ফেলেন সিআর৭। চোখে দল দেখা যায় বান্ধবী জর্জিনা রডরিগেজেরও।

এদিকে দামাকের (Damac) বিরুদ্ধে শেষ পর্যন্ত ৪-১ গোলে জেতে আল নাসের। এদিকে ৩৪ ম্যাচ খেলে ৮৬ পয়েন্ট পেয়েছে আল নাসের (Al Nassr)। এদিকে গোটা লিগে প্রতিপক্ষ আল হিলাল হারেনি একটি ম্যাচও। তবে পয়েন্টের তালিকায় তারা রয়েছে দ্বিতীয় স্থানে। তবে এই লিগে ২৮টি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল আল নাসের।

দেখুন অন্য খবর :

Latest News

পড়ুয়াশূন্য মাদ্রাসায় কোপ, ২৫০ প্রতিষ্ঠানে বন্ধ হবে ভর্তি!

দেবাশীষ সেনগুপ্ত অনুমোদনহীন মাদ্রাসার (Madrasa) পর এবার সরকারি স্বীকৃতিপ্রাপ্ত হলেও কার্যত পড়ুয়াশূন্য, অচল এবং পরিকাঠামোহীন মাদ্রাসাগুলির বিরুদ্ধেও বড় পদক্ষেপের পথে...

More Articles Like This