30.8 C
Kolkata

মেসির জন্য ৩৫ ফুটের ছবি আঁকলেন হাওড়ার শিল্পী প্রীতম

Must Read

ওয়েব ডেস্ক: ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2026) জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। লিওনেল মেসি (Lionel Messi) প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে সেই জনপ্রিয়তায় বিস্ফোরণ ঘটেছে। সেই আবেগেই হাওড়ার (Howrah) বালির বাসিন্দা প্রীতম ব্যানার্জি এঁকে ফেললেন ৩৫ ফুট বাই ২০ ফুটের বিশাল মেসির ছবি (Painting of Messi)। ছোট থেকেই রং-তুলির সঙ্গে ওঠাবসা প্রীতম এর আগেও বহু ছবি এঁকে জাতীয় স্তরে পুরস্কৃত হয়েছেন। পাশাপাশি ওয়ার্ল্ড রেকর্ডও রয়েছে এই তরুণ শিল্পীর ঝুলিতে।

আজ আর্জেন্টিনার খেলা উপলক্ষে পরিবারের সঙ্গে মিলে এই ছবি এঁকেছেন তিনি। প্রীতমের আশা, এবার যেন মেসিই বিশ্বকাপ ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। পড়াশোনার সূত্রে লন্ডনে থাকলেও শুধুমাত্র বিশ্বকাপ দেখবেন ও ছবি এঁকে প্রিয় দলকে সমর্থন জানাবেন বলে বেলুড়ের বাড়িতে ফিরে এসেছেন প্রীতম। ফুটবলের প্রতি তাঁর এই পাগলামি দেখে অবাক এলাকাবাসী।

আরও পড়ুন: মেসি কাণ্ডে ফের থানায় হাজিরা দিলেন অরুপ বিশ্বাস

ফুটবল বিশ্বকাপের আবহে এখন যেন একটাই নাম ঘুরে বেড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে, সেটা হল লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের বিশ্বরেকর্ড গড়ার সম্ভাবনাকে ঘিরে এমন উন্মাদনা তৈরি হয়েছে যে, শহরের রাস্তাঘাট থেকে হোটেল, সর্বত্র দেখা যাচ্ছে আকাশি-সাদা ১০ নম্বর জার্সির ঢেউ। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে ইতিহাসের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন মেসি। আর মাত্র একটি গোল করলেই তিনি বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক গোলদাতার আসনে এককভাবে নিজের নাম লিখিয়ে ফেলবেন। সেই সম্ভাব্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন ডালাসে।

দেখুন আরও খবর:

Latest News

আমাকে হত্যা করা হলে তেহরানে নজিরবিহীন হামলা, ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

ওয়েব ডেস্ক : মধ্যপ্রাচ্যে (Middle East) নতুন করে উত্তেজনা বাড়ার আবহে ইরানকে (Iran) কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...

More Articles Like This