Forbidden

You don't have permission to access th1s resource.

ফের বিতর্কে জড়ালেন নেইমার! - KolkataTV
28.2 C
Kolkata

ফের বিতর্কে জড়ালেন নেইমার!

Must Read

ওয়েব ডেস্ক : ফের বিতর্কে জড়ালেন ব্রাজিলের (Brazil) তারকা ফুটবলার নেইমার (Neymar)। এবার তাঁর বিরুদ্ধে স্যান্টোস ক্লাবের (Santos FC) সতীর্থকে মারধরের অভিযোগ উঠল। জানা যাচ্ছে, ব্রাজিলের প্রাক্তন স্ট্রাইকার রবিনহোর ছেলে রবিনহো জুনিয়রকে (Robinho Junior) মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

জানা যাচ্ছে, ম্যাচে রবিনহো জুনিয়র (Robinho Junior) ড্রিবল করে বেরিয়ে গিয়েছিলেন নেইমারকে। তা মেনে নিতে না পেরে সতীর্থকে টেনে ফেলার অভিযোগ উঠেছে ব্রাজিলের তারকার বিরুদ্ধে। এমনকি রবিনহো জুনিয়রকে গালিগালাজের অভিযোগ উঠেছে। অভিযোগ, নেইমার সতীর্কে লাথি ও চড় মারেন বলে অভিযোগ।

আরও খবর : মাঠে নেমেই ‘বিরল’ রেকর্ড গড়লেন KKR তারকা! বিরাট, রোহিতের সমকক্ষ হলেন মণীশ পান্ডে

এই ঘটনাটি ভালো চোখে নেয়নি স্যান্টোস ক্লাব (Santos FC)। রবিনহো জুনিয়র (Robinho Junior) এ নিয়ে বলেছেন, নূন্যতম নিরাপত্তা নেই ক্লাবে। ফলে তিনি ক্লাবের সঙ্গে চুক্তি বাতিল করতে পারেন বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, ঘটনার পরেই রবিনহোর পরিবারের সঙ্গে কথা বলেন ব্রাজিলের তারকা ফটবলার। তিনি দুঃখ প্রকাশ করেছেন বলে খবর।

উল্লেখ্য, রবিনহোর সঙ্গে জাতীয় দলে খেলেছেন নেইমার। ব্রাজিলের হয়ে ১০০টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ২৮টি গোল। তবে রবিনহোর বিরুদ্ধে যৌনহেনস্তার অভিযোগ উঠেছিল। এর পরেও স্যান্টোসে ফিরেছিলেন তিনি। তবে তিনি আর মাঠে নামতে পারেননি। এদিকে রবিনহো জুনিয়র (Robinho Junior) গতবার যোগ দিয়েছিলেন স্যান্টোসে। এবার তাঁকেই মারধরের অভিযোগ উঠেছিল নেইমারের বিরুদ্ধে।

দেখুন অন্য খবর :

Latest News

হালিশহরে মমতার গাড়ি ঘিরে বিক্ষোভ, কাদা-জুতো ছোড়ার অভিযোগ, উঠল ‘চোর-ডাকাতরানি’ স্লোগান

কলকাতা: হালিশহরে নিহত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায়...

More Articles Like This