স্পাইডার-ম্যানের সঙ্গে জুটি বাঁধলেন মেসি! নতুন টিজার ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা

Must Read

ওয়েব ডেস্ক : হলিউডের সুপারহিরো আর বিশ্ব ফুটবলের মহাতারকা, এক ফ্রেমে দেখা গেল দু’জনকে। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ (Spider-Man: Brand New Day) ছবির প্রচারে এবার চমক দিল সনি পিকচার্স। নতুন প্রকাশিত একটি বিশেষ টিজারে টম হল্যান্ডের (Tom Holland) স্পাইডার-ম্যানের সঙ্গে দেখা গেল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে (Lionel Messi)। ভিডিও প্রকাশের পর থেকেই তা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

টিজারে (Teaser) দেখা যায়, একটি ক্যাফেতে বসে রয়েছেন পিটার পার্কার। সেই সময় ‘স্পাইডি ট্র্যাকার’ হাতে স্পাইডার-ম্যানকে খুঁজতে সেখানে পৌঁছান মেসি (Lionel Messi)। বিষয়টি বুঝতে পেরে নিঃশব্দে সরে যান পিটার। কিছুক্ষণ পর স্পাইডার-ম্যানের বেশে ফিরে এসে মেসিকে নিয়ে জালের সাহায্যে শহরের আকাশে উড়ে বেড়াতে দেখা যায়। সংক্ষিপ্ত হলেও এই দৃশ্য দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছে।

আরও খবর : মেসি নন, বিশ্বকাপ পাওয়ার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জার্মানির উন্দাভ! অনেক পিছিয়ে রোনাল্ডো

জানা গিয়েছে, ফিফা বিশ্বকাপ ২০২৬-কে (FIFA Football World Cup 2026) ঘিরে বিশেষ প্রচার অভিযানের অংশ হিসেবেই এই টিজার প্রকাশ করা হয়েছে। আর্জেন্টিনার নকআউট পর্বের ম্যাচের আগে ভিডিওটি সামনে আসে এবং অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

এর আগে ২০২৩ সালে ইন্টার মায়ামির হয়ে গোল করার পর স্পাইডার-ম্যানের ভঙ্গিতে গোল উদযাপন করেছিলেন মেসি। সেই স্মৃতির ছোঁয়াও রাখা হয়েছে এই নতুন প্রচারমূলক ভিডিওতে।

উল্লেখ্য, ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ (Spider-Man: Brand New Day)-তে ফের পিটার পার্কারের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। তাঁর সঙ্গে রয়েছেন জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন, স্যাডি সিঙ্ক, জন বার্নথাল, ট্রামেল টিলম্যান, মাইকেল মান্ডো এবং মার্ক রাফালো। আগামী ৩১ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই ছবি। তা মুক্তির আগে মেসিকে নিয়ে তৈরি এই বিশেষ টিজার দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিল।

দেখুন অন্য খবর :

Latest News

৩৮০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ! ওড়িশার শিক্ষামন্ত্রীর ইস্তফা চেয়ে ছাত্র আন্দোলনে সৌরভের CJP

ওয়েব ডেস্ক: স্কুলের পাঠ্যবইয়ে একাধিক ভুলের অভিযোগকে কেন্দ্র করে ওড়িশায় (Odisha) চলা ছাত্র আন্দোলনের পাশে দাঁড়াল ককরোচ জনতা পার্টি...

More Articles Like This